পেটে গ্যাস কি করবেন?

পেটে গ্যাস কি করবেন?

গ্যাস সৃষ্টিকারী খাবার বাদ দিয়ে খাদ্য তালিকা তৈরি করতে হবে। ননিবিহীন দুধ, কমলার রস, সবুজ চা, চাল, চালের গুঁড়ার কেক, চর্বি ছাড়া মাংস (মুরগি) ও ছোট মাছ দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে হবে।যাদের আঁশযুক্ত খাবারে গ্যাস হয় তারা সবজি সিদ্ধ করে খেতে পারেন। খাবার খাওয়ার আধা ঘণ্টা পূর্বে পানি পান করতে হবে, এতে খাদ্যনালি সচল হবে ও পাকস্থলী খাবার গ্রহণের উপযোগী হবে। খাওয়ার পর সামান্য হাঁটাহাঁটি করলে পেটের গ্যাস সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়। সকালে খালি পেটে ইসবগুলের সরবত পেটের গ্যাসের সমস্যার জন্য উপকারী।

”ফেসবুক পেজ লাইক করুন”

তা ছাড়া ধূমপান, এলকোহল ও চুইংগাম চিবানো বাদ দিতে হবে। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত রাতে ৬-৭ ঘণ্টা ঘুমাতে হবে। যে সকল খাবার পেট ঠান্ডা রাখে প্রতিদিনের খাদ্য তালিকায় সে রকম খাবার রাখতে হবে।

আরও পড়ুনঃ কোষ্টকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে আমলকি।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*