
পা ক্রস করে দীর্ঘসময় বসলে কি হয়?
আপনি কি সব সময় পা ক্রস করে বসেন?
এই ভাবে বসার ভঙ্গিমা খুবই আরামদায়ক।এই ভাবে বসার অভ্যাস ডেকে আনতে পারে নানা শারীরিক সমস্যা। জেনে নিন কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন।
১. পা ক্রস করে দীর্ঘ সময় বসে থাকলে স্নায়ুর প্যারালিসিস বা নার্ভাস পলসি হতে পারে।
২. অনেক ক্ষণ ধরে টানা পা ক্রস করে বসে থাকলে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে।
৩. দীর্ঘ সময় ধরে পা ক্রস করে বসে উরুর ভিতরের দিকের পেশী ক্রমশ ছোট হয়ে আসে ও বাইরের দিকে পেশী লম্বা হতে থাকে। এর ফলে চাপ পড়ে জয়েন্টে।
৪. যদি আপনার প্রায়শই পা ক্রস করে বসার অভ্যাস থাকে তা হলে শিরায় চাপ পড়তে পড়তে রক্ত জমাট বেঁধে স্পাইডার ভেনের সমস্যা হতে পারে।
৫. প্রতি দিন ৩ ঘণ্টার বেশি সময় পা ক্রস করে বসলে কোমর, ঘাড়, নিতম্বের হাড়ে ব্যথা থেকে ধীরে ধীরে কুঁজো হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে শুরু করে।
medicalbd সাস্থের সকল খবর।
