কিছু অভ্যাস যা আপনার জীবনযাত্রার মান উন্নত করবে

হাইড্রেশন: হাইড্রেশন বজায় রাখতে প্রতিদিন ২-৩ লিটার পানি পান করুন।

সুষম ডায়েট: খাবারের ৬টি উপাদান পরিমিত গ্রহণ করুন। খাবারে ফল, শাকসবজি এবং গোটা শস্য যুক্ত করুন।

শারীরিক ক্রিয়াকলাপ: প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি ব্যায়াম করুন, যেমন হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা।

ঘুমের রুটিন: প্রতি রাতে ৭-৮ ঘন্টা মানসম্পন্ন ঘুম নিশ্চিত করুন।

মেডিটেশন: মানসিক চাপ কমাতে প্রতিদিন ১০ মিনিটের মেডিটেশন বা ধ্যান বা নীরবতা অনুশীলন করুন।

দেহভঙ্গি: দেহভঙ্গি সঠিক রেখে দৈনন্দিন কাজ করুন, বিশেষ করে যখন ডেস্কে কাজ করেন। প্রতিটি পেশাগত কাজের নিয়ম মানুন।

স্ক্রীন টাইম: ঘুমের মান উন্নত করতে স্ক্রীন টাইম (মোবাইল, ডিভাইস) সীমিত করুন, বিশেষ করে শোবার আগে।

স্বাস্থ্যকর স্ন্যাকিং: প্রক্রিয়াজাত স্ন্যাকসের চেয়ে বাদাম বা ফল বেছে নিন।

ড. মোঃ সফিউল্লাহ প্রধান
ডিজেবিলিটি ও রিহ্যাব বিশেষজ্ঞ, ডিপিআরসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*