
ক্ষতিকর কোলেস্টেরল
দেহের জন্য ক্ষতিকর কোলেস্টেরল থেকে সাবধান হোন
গত বছর পর্যন্ত হৃদরোগ বিশেষজ্ঞরা মনে করতেন কোলেস্টেরল কমানো সহজসাধ্য নয়। অবশ্য তারা statin জাতীয় এক প্রকার কোলেস্টরল হ্রাসকারী ওষুধ ব্যবহার করে রক্তের চর্বি বা হার্টের ধমনিতে প্লাক তৈরি করে, সেটা ৭ থেকে ১০ শতাংশ হ্রাস করেছিলেন। এই লব্ধ প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা আগে ধারণা করা হতো যে Atherosclerosis, যা রক্তে প্লাক তৈরি করে এটা প্রতিহত বা প্রতিরোধ করা অসম্ভব।
আমেরিকান কলেজ অব কার্ডিওলজির সভাপতি এবং Cleaveland Clinic এর কার্ডিওভাসকুলার মেডিসিনের প্রধান Dr. StevenNissen MD এ কথা বিশ্বাস করতেন। অতীতে খুব বেশি হলে ওষুধ খেয়ে এবং জীবনযাপনের ধারা বদলে ফেলে খুব সামান্যই কোলেস্টেরল কমানো যেত। ফলে ধীরে ধীরে ধমনির রক্ত চলাচলের পথ সঙ্কীর্ণ হয়ে পড়ত। হার্ট অ্যাটাক হতো। এনজিওপ্লাসটি বা stent লাগিয়ে চিকিৎসা করা হতো।
কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা যায়, হার্টের ধমনিতে প্লাক তৈরি বন্ধ করা সম্ভব। এখন বলা হচ্ছে, হার্টের ধমনির ভেতরে রক্তের LDL কোলেস্টেরল ১০০mg নিচে আনা সম্ভব । হার্ট অ্যাটক নিয়ন্ত্রণযোগ্য। সমীয়ক্ষায় দেখা যায়,ওষুধ খেয়ে রোগীরা ১৩০ থেকে ৬০-এ নামিয়ে আনেত পারে। এখন যারা এ জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে তারা তাদের কোলেস্টেরল LDL ৭০-এ নামিয়ে এনে হার্ট অ্যাটাক প্রতিহত করতে পারে।Dr. Nissen বিশ্বাস করেন বর্তমান লব্ধ ফলাফল সন্তোষজনক এবং যারা ঝুঁকিতে আছে এবং যারা নেই সবাই কোলেস্টরল হ্রাসকারী ওষুধ খেয়ে রক্তের খারাপ কোলেস্টেরল গলিয়ে ফেলতে পারে।
আরও পড়ুনঃ আপনি কি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন ?
গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড
medicalbd সাস্থের সকল খবর।
