
ডা: মোঃ সফিউল্যাহ্ প্রধান
কোমর, হাঁটু ও ঘাড় ব্যথা রোগীদের জন্য ডা: মোঃ সফিউল্যাহ্ প্রধানের পরামর্শ
১. ব্যথা বেশী হলে ৭দিন সম্পূর্ণ বিশ্রাম নিবেন।
২. নিয়মিত রিহেব-থেরাপি চিকিৎসা নিবেন।
৩. ব্যথার জায়গায় গরম/ঠান্ডা স্যাক দিবেন ১০-১৫ মিনিট।
৪. বিছানায় শোয়া ও উঠার সময় যেকোন একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন।
৫. মেরুদন্ড ও ঘাড় নীচু করে কোন কাজ করবেন না।
৬. নীচু জিনিস যেমন- পিড়া, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে পীঠ সাপোর্ট দিয়ে মেরুদন্ড সোজা করে বসবেন।
৭. ফোম ও জাজিমে না শোয়ে উচু শক্ত সমান বিছানায় শোবেন।
৮. মাথায় বা হাতে ভারী ওজন/ বোঝা বহন নিষেধ।
৯. দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন।
১০. রিহেব বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশমত দেখানো ব্যায়াম নিয়মিত করবেন, ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন।
১১. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন, পেট ভরে খাওয়া নিষেধ, অল্প অল্প করে বার বার খাবেন।
১২. সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল ধরে উঠবেন।
১৩. ঝরণায় বা চেয়ারে বসে গোসল করবেন।
১৪. কোন প্রকার মালিশ করা নিষেধ।
১৫. দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাড়িয়ে থাকবেন না, ১ ঘন্টা পর পর অবস্থান বদলাবেন।
১৬. শোবার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন।
১৭. বাহিরে চলাফেরা করার সময় কোমরের বেল্ট ব্যবহার করবেন, শোবার সময় ও ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন।
১৮. হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না, নরম জুতা ব্যবহার করবেন।
১৯. ব্যথা তীব্র হলে উঁচু কমোডে বসে টয়লেট করবেন।
২০. চলাফেরায় ঝুকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনের বা মাঝামাঝি আসনে বসবেন।
২১. ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে ১-২ ঘন্টা ২-৩ বার করে হাটুন।
২২. নামাজ, সাঁতার কাঁটা আধুনিক ব্যায়াম। ২৩ লাল মাংস, চর্বি জাতীয় খাবার, ফাস্ট ফুড সম্পূর্ণ নিষেধ।
২৪ পেশাগত কাজে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ২৫ যেমন অত্যধিক পরিশ্রম করা যাবে না, তেমন শুয়ে বসে থাকা নিষেধ।
২৬ নিজের শরীরের ওজনের অর্ধেকের বেশী ওজন মাথায় বহন করা নিষেধ। ২৭ সামনে ঝুঁকে ভারী কিছু উঠাবেন না।
২৮ কোমর, হাঁটু ও ঘাড় ব্যথা রোগের রিহেব-থেরাপি আধুনিক নিরাপদ চিকিৎসা।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
