কিডনির পাথর থেকে বাঁচতে

কিডনির পাথর থেকে বাঁচতে

মানব দেহে রক্ত পরিশোধনের অঙ্গ হল কিডনি। তাছাড়া মানব শরীরে জমে থাকা অনেক ধরনের বর্জ্যও পরিশোধিত হয় কিডনিতে। যেহেতু কিডনি রক্ত পরিশোধনের কাজ করে, সেহেতু বিভিন্ন রোগ-বালাই হবার সম্ভাবনা থাকে অনেকগুন। কিডনির নানা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিডনিতে পাথর হওয়া। কিন্তু কিভাবে জীবনযাপন করলে কিডনিতে পাথর হওয়া রোধ করতে পারবেন, জানেন কি? আসুন জেনে নেয়া যাক কিডনিতে পাথর হওয়া রোধে ২টি কারণসম্পর্কে, যা হয়তো আপনার জানা নেই।

পর্যাপ্ত পানি পান করুন

কিডনির কাজ হচ্ছে দেহের বর্জ্য ছেঁকে দেহকে বর্জ্য বা  টক্সিনমুক্ত করা। আর এই কাজটি কিডনি করে পানির সহায়তায়। যদি আপনি পানি পরিমিত পান না করেন তাহলে কিডনি সঠিকভাবে দেহের বর্জ্য দূর করতে পারে না যা কিডনিতে জমা হতে থাকে পাথর হিসেবে। সুতরাং পরিমিত পানি পান করুন। দৈনিক আড়াই-তিন লিটার পানি পানের অভ্যাস গড়ে তুলুন।

কাচা লবন পরিহার করুন

অনেকেই খাবারে লবণ খান যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কারণ লবণের সোডিয়াম খুব সহজে কিডনি দূর করতে পারে না এবং তা জমা হতে থাকে কিডনিতে। এছাড়াও অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবারের কারণেও কিডনিতে পাথর জমার সম্ভাবনা বাড়ে। তাছাড়া শরীরে অতিরিক্ত সোডিয়ামের কারনে হাইপারন্যাট্রেমিয়ার মতো জটিল রোগ হয়ে থাকে। বেড়ে যায় শরীরের রক্তচাপও। তাই ভাতের সাথে কাচা লবন পরিহার করা অতি জরুরী।

আরও পড়ুনঃ কিডনির পাথর থেকে সুরক্ষার পাঁচ উপায়।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*