সবুজ চা কি ক্যান্সার প্রতিরোধ করে?

সবুজ চা কি ক্যান্সার প্রতিরোধ করে?

ধারনা করা হয়- চা বিশেষত সবুজ চা ক্যান্সাররোধী একটি শক্তিশালী যোদ্ধা। ল্যাব পরীক্ষায় দেখা গেছে সবুজ চা মলাস্ত্র , যকৃত (Liver), স্তন ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ সামর্থ্যবান।

অ্যান্ড্রু ওয়েলস এর ওয়েবসাইট থেকে বলা হয়েছে স্তন, ওভারিয়ান, মূত্রাশয়(Urethra), খাদ্যনালি (Esophagus), ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে সবুজ চায়ের গুণাবলী প্রমাণিত হলেও আরো গবেষণা প্রয়োজন।

আরেকটি জরিপে বলা হয়েছে, সবুজ চায়ের উঁচু মাত্রার Anti-Oxidant উপাদানের কারণে এটি একটি ক্যান্সার প্রতিরোধী যোদ্ধা। তবে কোন কোন ক্ষেত্রে ক্যান্সার রোধে সবুজ চায়ের তেমন কোন গুণাবলী প্রদর্শিত হয়নি। উদাহরণস্বরুপ:

স্তন:

৩,৩৫,০০০ ইউরোপিয়ান মহিলা এবং ৫৩,০০০ জাপানি মহিলার উপর পরিচালিত একটি জরিপে দেখা গেছে, সবুজ চা গ্রহণ করে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমেনি।

মলাস্ত্র:

চীনের মহিলাদের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রতিদিন যারা কমপক্ষে ৫ কাপ সবুজ চা খেয়েছে তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পেয়েছে কিন্তু সিঙ্গাপুরে বসবাসরত ২৭০০০ চীনা পুরুষ প্রত্যহ দু’বার সবুজ চা খেয়েও কোন উপকার পাননি। গবেষক উইলেট বলেন, এ বিষয়ে প্রাপ্ত ফলাফল হতাশাব্যাঞ্জক।

২০টি জরিপের উপর পরিচালিত এক বিশ্লেষণে দেখা গেছে মূত্রাশয়, মলাস্ত্র, খাদ্যনালি, ফুসফুস, অগ্ন্যাশয়, প্রস্টেট, পাকস্থলী ইত্যাদির ক্যান্সার প্রতিরোধে সবুজ চায়ের এমন কোন ইতিবাচক ফল নেই। কোন কোন ফলাফল সাংঘষিক। এমতবস্থায় কোন দৃঢ় সুপারিশ করারও জো নেই।

গবেষক উইলেট বলেন, সবুজ চা সফট ড্রিংক এর একটি ভালো বিকল্প। তবে এতে চিনি মেশালে গুণাবলী যে অনেক বেশি এমন সাক্ষ্যপ্রমাণ মিলেছে।
জরিপে দেখা গেছে, কফি পানকারীদের লিভার ও জরায়ূর ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়।
শেষ কখা: ভালো লাগলে সবুজ চা পান করবেন। তবে এতে চিনি না মেশানোই ভালো।

আরও পড়ুনঃ ফার্মের মুরগির মাংসে সাবধান।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*