আপনার কি কখনো কিডনিতে পাথর হয়েছিল? তাহলে এটা যে কতটা কষ্টকর তা নিশ্চয় ভুলে যাননি।
গবেষকরা ১৯২,০০০ ব্যক্তিকে ১১ বছর ধরে পর্যবেক্ষণের আওতায় রেখে পাঁচটি নিয়ামক (Factor) সম্পর্কে জানতে পেরেছেন যার অর্ধেকই কিডনির প্রথম পাথর হবার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। এগুলি হচ্ছে:
তরল (Fluid):
যেসব ব্যক্তি দিনে এক লিটারের কম পানি পান করেন তাদের কিডনির পাথর হবার ঝুঁকি ৭৫% থেকে ৮৬%।
ওজন (Weight):
স্থুল (Obese)ব্যাক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪৪% থেকে ৮০% বেশি। অন্যদিকে যারা অতি ওজনের, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২৬% থেকে ৪০%
চিনিযুক্ত পানীয় (Sugary Drinks) :
যেসব ব্যক্তি দিনে অন্ত একবার চিনিযুক্ত পানীয় পান করেন, তাদের ক্ষেত্রে ৩১% থেকে ৫১% উচ্চতর ঝুঁকি রয়েছে।
ডায়েট (Diet) :
যেসব ব্যক্তি খুব সীমিত পরিমাণে সবজি, ফল, চর্বিযুক্ত ডেয়ারি খাবার (Low fat Dairy), বাদাম (Nut) এবং বীন (Bean), লাল মাংস অথবা প্রক্রিয়াজত মাংস (Processed Meat), মিষ্টান্ন, মিষ্টি পানীয় এবং লবণ খেয়েছেন তাদের ৩৭% থেকে ৫৩% উচ্চতর ঝুঁকি রয়েছে।
কেলসিয়াম (Calcium) :
যেসব ব্যক্তি খাবার থেকে স্বল্পতম কেলসিয়াম গ্রহণ করেছেন তাদের ১৮% থেকে ২৭% উচ্চতর ঝুঁকি রয়েছে।
medicalbd সাস্থের সকল খবর।

