জীবন ও জীবিকার প্রতিযোগিতার কারণে গ্রামের চেয়ে শহুরর জীবন বেশি কর্মব্যস্ত ও একঘেয়ে। তার ওপর যদি পারিবারিক জীবন হয় সমস্যাবহুল, তাহলে অনেক ক্ষেত্রে স্ট্রোক করার আশঙ্কা থেকে যায়। এমন নানাবিধ মানসিক চাপে যখন স্ট্রোক করে, তার আগে কিছু লক্ষণ দৃশ্যমান হয়। এই লক্ষণগুলো জানা থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। যেমনঃ স্ট্রোক, ধুমপান করা, এলকোহল, অতিরিক্ত চর্বি বা তৈলাক্ত খাবার খাওয়া, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, অনিয়মিত জীবন-যাপন।
মূলত স্ট্রোক দুই প্রকার
(Ischemic and Hemorrhagic ischemic stroke) প্রায়ই দেখা যায়। কিন্তু Hemorrhagic খুব কম দেখা যায। মস্তিষ্কের ধমনিতে যখন রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় বা ধমনিত রক্ত জমাটবদ্ধ হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তখন এই Ischemic stroke করে। ঘাড়ের Carotid Artery তে রক্ত সঞ্চালন বা প্রবাহ বন্ধ হয়ে যায় তখানো স্ট্রোক করে।
Hemorrhagic stroke খুব বেশি দেখা যায় না। মস্তিষ্কের ধমনি যখন কোনো কারণে ছিঁড়ে যায় এবং মাথার খুলির ওপরে চামড়ার নিচে রক্ত ছড়িয়ে পড়ে তখন Hemorrhagic করে।
স্ট্রোকের সাধারণ লক্ষণ হলো
➳মুখমন্ডলে দুর্বলতা বা অবসবোধ এক বাহু বা উভয় বাহু, পায়ে বিশেষভাবে শরীরের এক পাশ অবস হয়ে যায়। হাত-পা নাড়ানো যায় না।
➳এক চোখে বা দুই চোখেই ঝাপসা দেখা। স্পষ্ট করে কথা বলা যায় না। কথা জড়িয়ে যায়। অন্যের কথাবার্তা বুঝতে পারেনা।
➳শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে। ঘুম ঘুম ভাব। হাঁটতে পারে না।
➳বমি বমি ভাব, অস্থিরতা, অনেক সময় আবল-তাবল বলা, নিকট আত্মীয় স্বজন চিনতে না পারা খাবার থেকে না পারা, প্রস্রাব-পায়খানা বা যে কোন একটি ধরে রাখতে না পারা।
➳অনেক সময় যে কোন এক হাত, এক পা অবশ হয়ে যেতে পারে। সাধারণত স্ট্রোকে শরীরের এক পাশ যেমন ডান বা বাম পাশ সম্পূর্ণ অবশ হয়ে যেতে পারে একে হেমিপ্লেজিয়া বলা হয়। অনেকে রাত্রে ঘুমানোর পরে সকালে উঠতে সমস্যা বা এক পাশ অবশ বা প্যারালাইসিস হতে পারে, স্ট্রোকের তীব্রতার উপরে উপসর্গ দেখা দেয়।
➳মাথা ব্যথা, ঘাড় ব্যাথা ছোট্ট ছোট্ট উপসর্গ দেখা দিতে পারে। স্ট্রোকের কারণে দাম্পত্য জীবনেও সমস্যা হতে পারে। মারাত্মকভাবে স্ট্রোকে আক্রান্ত হলে হৃদপিন্ড ও ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হয়ে রোগী মারাও যেতে পারে।
➳হঠাৎ মাথাব্যথা ও তীব্র মাথা ব্যথা হয়। এমন অবস্থায় অবিলম্বে নিকটস্থ কোনো ক্লিনিক বা হাসপাতালে স্থানান্তর জরুরি। অন্যথায় জীবন সঙ্কাটাপন্ন হতে পারে।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

