ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বলতে আমরা আলসারেটিভ কোলাইটিস ডিজিজ এবং ক্রোনস ডিজিজ কে বুঝি। আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ এক দিনে ঘটিত হয় না। ধীরে ধীরে মানবদেহের অন্ত্রে ইনফ্লামেশন (প্রদাহের) ফলে ইহা হয়ে থাকে। যেখানে অ্যালসারেটিভ কোলাইটিস শুধুমাত্র কোলন (বৃহদান্ত্রে) এবং ক্রোনস ডিজিস মুখ হতে পায়ু পথ পর্যন্ত আমাদের হজম প্রকৃয়ার (Digestive system) অন্তর্গত যে কোন স্থানে হতে পারে।
যে কোন বয়সের মানুষের ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ হতে পারে (IBD)। সাধারণত ইহা (১৫-৪০) বছর বয়সী নর-নারীদের হয়ে থাকে।
লক্ষণ :
১.পেট ব্যথা, কামড়ে ধরা ও ফুলে যাওয়া।
২. রক্ত আমাশয়।
৩. হঠাৎ ওজন হ্রাস পাওয়া।
৪. অত্যন্ত দূর্বল অনুভব করা।
সকলের ক্ষেত্রে উপরোক্ত লক্ষণ সমূহ নাও থাকতে পারে কারো কারো বেলায় আরও লক্ষণ (Additional symptoms) যেমন: জ্বর, বমি বা রক্ত শূন্যতা দেখা দেয়।
জয়েন্ট পেইন (Arthritis) ব্যথাযুক্ত লালচে চোখ (Iritis)। ব্যথাযুক্ত লালচে রঙের চামড়া (Erythema nodusum) এবং জন্ডিজ (Jaundice) সাধারণত অতীব অল্প মাত্রায় ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজে দেখা যায়।
কারণ :
ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ কারণ এখনও অজানা। কিন্তু ধারনা করা হয় শারীরিক বিভিন্ন ফেক্টর বা জেনেটিক হল এর প্রধান কারণ।
১। জেনেটিক (Genetics): আপনার নিকটআত্মীয়দের মাঝে যদি (IBS) রোগ হয়ে থাকে তাহল আপনিও এই রোগের শিকার হবেন।
২।ইমিউন সিস্টেমে (Immune System) ঘাটতি থাকে : আমাদের দেহের রক্ষাকারী সিষ্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা হল ইমিউন সিষ্টেম। যদি সেখানে কোন ঘাটতি বা অসুখ করে তবে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ হতে পারে।
অন্যথায় যারা দিনে ২ বেলা ধুমপান করে তাদের ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ হওয়ার চান্স বেড়ে যায় অনেকগুন।
চিকিৎসা :
জানামতে, এখন পর্যন্ত আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজের জন্য এখন পর্যন্ত কোন চিকিৎসা ব্যবস্থা নেই। তবে, আপনার অতি কম মাত্রার আলসারেটিভ কোলাইটিস হয়ে থাকে আপনাকে চিকিৎসা নাও নিতে হতে পারে। একটি নির্দিষ্ট সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত না এটি স্বাভাবিক কার্যক্রমে সমস্যা/বাধা সৃষ্টি না করছে।
আমাদের চিকিৎস্যার মূল লক্ষ হল লক্ষন অনুযায়ী কাজ করা। সাধারণত যে লক্ষন সমূহ রোগী কে বেশী দুর্ভোগ ফেলবে তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহন করা। এ সকল ক্ষেত্রে লক্ষন অনুযায়ী চিকিৎসা করাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় (Conservative Treatment) কঞ্জারভেটিব চিকিৎসা বলা হয়ে থাকে। ইনফ্লামটরি বাওয়েল ডিজিজে কঞ্জারভেটিব চিকিৎসা অতীব কার্যকরী।
কঞ্জারভেক্টিব চিকিৎসা :
✪ডায়েট (Diet): নির্দিষ্ট খাবারের চার্ট বা তালিকা তৈরী করা, যে সকল খাবার এই রোগের লক্ষনগুলোকে উত্যক্ত করে না বা আরও কমিয়ে ফেলে ।
✪জীবন যাপনের মান উন্নত করুন (Lifestyle Change)
✪ঔষধ এবং সার্জারী ।
ঔষধ (Medicine) :
১. Aminosalisylates or Mesalazines বিভিন্ন উপায়ে দেওয়া হয়।
২. Immune Suppressants যেমন: Steroids or Azathioprine (আপনার ইমিউন সিস্টেমকে দূর্বল করে কাজ করে)।
৩. Biologics নির্দিষ্ট Antibody বেসড চিকিৎসা দেওয়া হয়, যা ইঞ্জেকশণ ব্যবহার করে দেওয়া হয়। যেটি শুধুমাত্র ইমিউন সিষ্টেমে নির্দিষ্ট অংশকে টার্গেট করে।
৪. Antibiotics কিছু ক্ষেত্রে Broad spectrum এন্টিবায়োটিক ব্যবহার করে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজকে কন্ট্রোল করে থাকে।
যাদের উপরোক্ত লক্ষণ সমূহ আছে আর দেরি না করে একজন ভালো কোলেরেক্টাল বিশেষজ্ঞের শরণাপন্ন হবার জন্য বলা হল কারণ দেরি হলে ইহা থেকে কোলন কেন্সার সহ নানা অসুখে ভূগতে হতে পারে।
medicalbd সাস্থের সকল খবর।

