ফিজিক্যাল অ্যাবিউজ মানে কেনো মানুষকে অবৈধ পন্থায় নিজের উচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করা। এটি মৌলিক জিনিস যা মানুষের চারিত্রিক নৈতিকতা ও আইনগত অধিকারের পরিপ ন্থী অথচ মূল্যবোধের অবক্ষয় ও নৈতিকতার চরম অধঃপতনের এই যুগে ফিজিক্যাল অ্যাবিউজ আমাদের সমাজে আজ প্রাত্যতিক ব্যঅপার হয়ে দাঁড়িয়েছে। আর আমরা সভ্যতার এই চরম উৎকর্ষের যুগেও চোখ-কান বন্ধ করে এই মনুষত্বের অবমাননাকে নীরবে সহ্য করে যাচ্ছি। ভাবখানা যেন নিজের পিটের চামড়া বাঁচাতে পারলেই আমরা যারপর নাই কুশী। অথচ আমরা ধুণাক্ষরেও ভাবি না এই অবমাননাকে অঙ্কুরে বিনষ্ঠ করতে না পারলে খুব শিগগিরই আমার-আপনার স্বজনদের অবমাননার আর্তনাদে ভারী বাতাস আপনার আগত সুখী জীবনেও আনতে পারে চরম বিপর্যয়।
অ্যাবিউজ ধরন:
অনেক ধরনের ফিজিক্যাল এইবউজ আছে যা স্বল্প পরিসরে বলা অসম্ভব তবে উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ নিচে প্রদত্ত হলো-
১. প্রাপ্তবয়স্ক কোনো মহিলার শরীর বিনা অনুমতিতে জোরপূর্বক বা ইচ্ছা করে স্পর্শ করা অথবা পরিধেয় ওড়না, শাড়ি, কামিজ, সেলোয়ার ধরে টান দেয়া।
২. অসৎ উদ্দেশ্য জোরপূর্বক কোনো প্রাপ্তবয়স্ক মহিলাকে ধর্ষণ করা বা শ্লীলতাহানীর চেষ্টা করা।
৩. প্রকাশ্য দিবালেকে কোনো প্রাপ্তবয়স্ক মহিলা/পুরুষকে জোরপূর্বক বা ভয়ভীতি দেখিয়ে সম্পূর্ণ বা আংশিক দিগম্বর করা।
৪. বিনা কারণে অবৈধভাবে কোনো কিছু অর্জনের জন্য বা শত্রুতাবশত কোনো নারী-পুরুষকে উত্তম-মধ্যম, তীব্র প্রহার করা বা শারীরিকভাবে নির্যাতন করা অথবা আটক রাখা ।
৫. শিশু বা অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে প্রলুব্দ করে ভুলিয়ে যৌন সঙ্গম বা যৌন নির্যাতন করা।
৬. প্রেমের ফাঁদ, বা শারীরিক নির্যাতন চালানো, ভয়ভীতি/হুমকি ইত্যাদির বলে কোনো প্রাপ্তবয়স্ক নারীকে পতিতাবৃত্তি বা যৌনসঙ্গমে বাধ্য করা বা অসহায়ত্বের সুযোগ ইচ্ছামতো ব্যবহার করা।
৭. প্রেম বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে বা যৌতুকের কারণে আক্রোশের বলে কোনো নারীর শরীরে এসিড মারা বা পুড়িয়ে খুন করা।
উপরোক্ত উদাহরণগুলো আমাদের সমাজে দৈনন্দিন ব্যাপার হতে পারে কিন্তু একটু চিন্তা করলেই শিউরে উঠবে আমদের মানবিক অধঃপতনের বিধ্বংসী নিষ্ঠুরতায়।
বিচারের বাণী নিভৃতে কাঁদে। মানবতা ডুকরে কাঁদে তাও আমাদের অনুভূতি, আবেগ এ একটুও আঁড় লাগে না। বিবেক, মনুষত্বে সব যেন মুহুর্তেই লোপ পায়। পাশবিক অট্রহাসি আমাদের পরিবেশকে অক্টোপাসের মতো আবদ্ধ করে। বিপন্ন মানুষ মাথা কুটে মরে ফিজিক্যাল এবিউজের নিষ্ঠুর যাঁতাকলে। তাই সোচ্চার হওয়ার, জেগে ওঠার সময় এখনই।
আবারও এও সত্য শত্রুতা বা ষড়যন্ত্রের মুখে পড়ে অনেক নীরিহ গোবেচারা ভালো মানুষও সমাজে মান-সম্মান খুইয়ে ফেলে অপরিসীম যন্ত্রণাময় জীবন যাপন করেন কিছু স্বার্থলোভী নারী পুরুষের ছলচাতুরীতে।
medicalbd সাস্থের সকল খবর।

