
চিকিৎসার জন্য মানবিক সাহাজ্যের আবেদন
এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদর বারইখালী মুসুল্লীপাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী ইলিয়াস বেপারী কিডনি জনিত রোগে আক্রান্ত। ৩৩ বছর বয়সী টগবগে যুবক ইলিয়াসের দুটি কিডনিই ড্যামেজ। ডাক্তার বলেছেন জরুরী ভিত্তিতে অন্তত একটি কিডনি স্থাপন করতে হবে। এতে খরচ লাগবে ৮ লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে ইলিয়াসের পক্ষে এ চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছেনা।
এক পুত্র সন্তানের জনক ইলিয়াসকে বাচাতে বিত্তবানদের সহায়তা কামনা করেছেন তার পরিবার। তাই সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিকট সাহাজ্য প্রার্থনা করছেন অসহায় ইলিয়াস ও তার পরিবার। একটু সহযোগিতায় ইীলয়াস ফিরে পেতে পারে সুস্থ জীবন। সবাই হাত বাড়িয়ে দিলেই সম্ভব হতে পারে ইলিয়াসের দেহে অন্তত একটি কিডনি স্থাপন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন এগিয়ে আসুন এই অসহায় মানুষটির পাশে দাড়ান। মানুষ মানুষের জন্য এই চেতনা নিয়ে।
সাহাজ্য পাঠানোর জন্য:
ইলিয়াস বেপারী, হিসাব নং-০২১৬১২২০০০০০০৭৪, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: মোরেলগঞ্জ শাখা, বাগেরহাট। মোবাইল+বিকাশ:০১৭১৪৮০৮০২৬
medicalbd সাস্থের সকল খবর।
