মানবতার সেবাই যশোর মেডিকেল কলেজ এগিয়ে

আব্দুল আলীম, চৌগাছা (যশোর): যশোর চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ফ্রী চিকিৎসা আয়োজন করা হয় ।

বৃহস্পতিবার ( ৪ অক্টোবর ) সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত যশোর মেডিকেল কলেজের মেডিসিন ব্যাংকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয় । মেডিসিন ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলামের সভাপতিত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পে দন্ত, চক্ষু, গাইনী ও মেডিসিন এই চার ধরনের রোগীর চিকিৎসা দেওয়া হয় । প্রধান অতিথির দ্বায়িত্ব পালন করেন অধ্যক্ষ সুলতান আহমেদ ।

মেডিকেল কলেজের মেডিসিন ব্যাংকের সহকারী কর্মকর্তা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের টিম ম্যানেজার আবু সাআদ শাওন বলেন ক্যাম্পে দায়িত্বরত চিকিৎসক গণ হলেন- ডাঃ ইয়াকুব আলী ও ডাঃ নাসিম (দন্ত), ডাঃ প্রশান্ত কুমার পোর্দার (চক্ষু), ডাঃ নূর জান্নাত (গাইনী), ডাঃ তুহিন (মেডিসিন) । ঔষধের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন চোখের জন্য খুব দামী ঔষধ বাদে প্রায় চার ধরণের রোগেরই ঔষধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে । তিন আরও বলেন ডাঃ প্রশান্ত কুমার পোর্দার আদ-দ্বীন চক্ষু হাসপাতাল থেকে এবং অন্য সব ডাক্তার যশোর মেডিকেল কলেজ থেকে এসেছে ।

যশোর আদ-দ্বীন থেকে আসা তিন জন সহকারীর মধ্যে মেডিকেল সহকারী শফিকুল ইসলাম বলেন আমার এসেছি যশোর মেডিকেল কলেজের মেডিসিন ব্যাংক কর্তৃক আয়োজিত চক্ষু ক্যাম্পের সহযোগিতার জন্য । কি রকম সহযোগিতার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন আজকের যে টিকিটে চক্ষু রোগী দেখা হবে ঐ টিকিটে চিকিৎসারত রোগীর জন্য আদ-দ্বীন চক্ষু হাসপাতালে চোখের সানি অপারেশন ফ্রি করা হবে এবং সেটা ঐ রোগীর জন্য যে কোন দিন প্রযোজ্য হবে ।

একজন রোগীর কাছে ক্যাম্পের চিকিৎসার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের জন্য এমন মেডিকেল ক্যাম্প খারাপ নয় কারণ দামী ঔষধ বাদে প্রায় সকল ঔষধই চিকিৎসা সহ ফ্রি পাচ্ছি । অত্র এলাকার খেটে খাওয়া সাধারণ জনগণ যশোর মেডিকেল কলেজকে ধন্যবাদ জানান এবং তারা মাঝে মাঝে এমন ফ্রি মেডিকেল টিমের খুবই আশা করেন ।

আরো পড়ুন: গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন স্থানে ব্যথা, কি করে রেহাই পাবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*