কোমরে যদি ব্যথা হয় (পর্ব – ২)

কোমরে যদি ব্যথা হয় (পর্ব – ২)

প্রতিরোধঃ

কোমর ব্যথা উপরে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে ভালো হওয়ার পরও আবার দেখা দিতে পারে। যেহেতু কোমর ব্যথা বারবার দেখা দিতে পারে বা যারা এখনো এ জাতীয় সমস্যায় ভোগেননি, তারা নিচের পরামর্শ মেনে চলতে পারেন। তবে ব্যায়াম করার আগে আপনার জন্য কি ব্যায়াম, তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ ভুল ব্যায়ামের কারণে সমস্যা আরো বেড়ে যেতে পারে। সুনির্দিষ্ট কিছু ব্যায়াম শুরুর আগে কিছু ষ্ট্রেচিং ব্যায়াম করলে অনেক উপকার পাওয়া যায়।

 পায়ের কাফ মাসল বা মাংসপেশির ষ্টেচিংঃ  দেয়ালের কোণে গিয়ে এক পা সামনে এক পা পেছন দিয়ে দাঁড়ান। পেছনের হাঁটু সোজা রেখে সামনে ঝুঁকি দুই হাত দিয়ে সামনের দুই পাশের দেয়ালের ধাক্কা দিন । এতে পায়ের কাফ মাসল টান পড়বে।

 কোয়াড্রিসেপস বা উরুর সামনের মাংসপেশির ষ্ট্রেচিংঃ  সোজা হয়ে দাঁড়িয়ে যে কোন এক হাঁটু ভাঁজ করে ওই পায়ের গোড়ালি নিতম্বের সঙ্গে লাগতে চেষ্টা করুন। এতে ঊরুর সামনের মাংসপেশিতে টান পড়বে।

 হ্যামষ্ট্রিং বা উরুর পেছনের মাংসপেশি ষ্ট্রেচিংঃ  টুল বা বেঞ্চের ওপর এক পা সোজা করে রেখে পায়ের পাতা এক হাত দিয়ে নিজের দিকে টানতে হবে। এতে ঊরুর পেছনের মাংসপেশিতে টান লাগবে।

 নিতম্ব বা হিপের সামেনর মাংসপেশির ষ্টেচিংঃ  ডান হাঁটু ভাঁজ করে বসে বাম পায়ের পাতা সোজা ভাবে ফ্লোরে রাখুন। এরপর সামনে ঝুঁকুন। একই ভাবে অন্য পায়ের জন্য করুন। এতে নিতম্বের সামনের মাংসপেশি টান হবে।

 ইলিওটিবিয়াল ব্যান্ড ষ্টেচিংঃ  এক পায়েল সামনে অন্য পা ক্রস করে পাচ দিন। এতে ইলিওটিবিয়াল ব্যান্ডে টান পড়বে।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*