একহাজার শীতার্তদের মুখে হাসি ফুটিয়েছে মনসুর আলী মেডিকেলের শিক্ষার্থীরা

একহাজার শীতার্তদের মুখে হাসি ফুটিয়েছে মনসুর আলী মেডিকেলের শিক্ষার্থীরা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গরিব শীতার্থদের আর্থিক সহযোগীতা এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ২১ তম ব্যাচের শিক্ষার্থীরা। সেখানে প্রায় একহাজার শীতার্ত পরিবার ও সদস্যদের মুখে হাসি ফুটিয়েছে তারা।

শুক্রবার (১৮ জানুয়ারি) পার্বতীপুর সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী তুষার, রিফাত, মারুফ, মাহফুজ,  শাখাওয়াত, হিমেল, সাকিব, মিজান, সাগর, পিয়াস, রাহাত, রাকিব, মশিউর, আহসান, সাইফুল, ভূপেন, কবির, ইরফাতসহ ১৮ জনের একটি প্রতিনিধি দল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহাব, খোলাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ মুখলেসুর রহমান, লায়ন্স ক্লাব অব পার্বতীপুর এর সভাপতি জনাব মঞ্জু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মো. আফজাল হোসেন সহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ঐতিহ্যগত ভাবে প্রতিবছর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গরিব শীতার্থদের আর্থিক সহযোগীতা এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়ে থাকেন।
সুত্রঃ মেডিভয়েজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*