
চৌগাছা উপজেলায় শিশুরা ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত
আব্দুল আলীম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় শিশুদের মাঝে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেনো শিশুদের নিয়ে ডায়রিয়ার প্রকোপে ভুগান্তিতে আছে মায়েরা। শনিবার (১৯ জানুয়ারী) হাসপাতাল সূত্রে জানা যায়, অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া নিউমোনিয়া ও ডায়রিয়ার কারণ হয়ে দাড়িয়েছে। প্রচন্ড ঠান্ডার ফলে শিশুরা ঘন ঘন পায়খানা করে থাকে। ফলে শিশুদের মাঝে পানি শুন্যতার সৃষ্টি হয়। এটি ছোট্ট শিশুর জন্য খুবই ক্ষতিকর। ইতিমধ্যে হাসপাতালে বিশ ঊর্ধ্ব সংখ্যা ডায়রিয়া আক্রান্ত রোগীর দেখা মেলে যাদের অধিকাংশই শিশু।
হাসপাতালের বারান্দায় নিউমোনিয়া ও ডায়রিয়াতে আক্রান্ত অবস্থায় যাদের সাথে দেখা মিললো তারা হলো কাকুড়িয়া গ্রামের হারুনের ছেলে শাকিল (১ বছর), উদায় হোসেনের ছেলে রইচ উদ্দীন (১৭ মাস), তার্নিবাস গ্রামের মামুনের মেয়ে রিপা (২ বছর), দিঘড়ি গ্রামের তাইজেলের মেয়ে লামিয়া (১৭ মাস), পুড়া হুদা গ্রামের আব্দুর রহমানের মেয়ে হুমাইরা (১বছর), বাদেখানপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে সোহান (৫মাস), জিন্নাতের ছেলে রুহান (২বছর), শহরের ছন্টু মিয়ার মেয়ে সোহানা (১০ মাস), নুর মিয়ার মেয়ে আরিফা (১বছর), রঘুনাথপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে জান্নাতী (১৬ মাস),
মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মোমিনুর রহমানের ছেলে শাওন (১৪ মাস), মান্দান তলা গ্রামের স্বপনের ছেলে তামিম (১বছর) বছর, আমির হোসেনের ছেলে তাসকিন (১০ মাস), ফারুুুুখ হোসেনের মেয়ে লামিয়া (৯মাস), আইনদ্দীনের ছেলে হামজা (৯মাস), তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১ বছর),কাবিল পুর গ্রামের আব্দুল গফুর (৪৫), চাদপুর গ্রামের আবুতাহেরের মেয়ে চায়না (১৮), বাগার দাড়ি গ্রামের রজনী (১৯), পুড়াহুদা গ্রামের সনুমন্ডলের স্ত্রী ছায়রা (৫০), আড়াদাহ গ্রামের আবু তাহেরের স্ত্রী ফাতেমা (৪৫) সহ আরও অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. সেলিনা বেগম বলেন ঠান্ডায় এর প্রধান কারণ। সুতরাং ঠান্ডা থেকে শিশুদের নিরাপদে রাখলে এ রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
medicalbd সাস্থের সকল খবর।
