অস্টিওআর্থ্রাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ ও চিকিৎসা।

অস্টিওআর্থ্রাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ ও চিকিৎসা

অস্টিওআর্থ্রাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ:

১. বিশ্রামের সময় অথবা হাঁটাচলা বা কাজ কর্ম করার সময় ব্যথা।
২. হাঁটু, হাত ও পায়ের আঙ্গলের জয়েন্ট ফুলে যাওয়া, কোমর ব্যথা, গাঢ় ব্যথা বা শিরদ্বারা ব্যথা।
৩. ডিফরমিটি বা বিকৃতি (যেমন: হাঁটু বাইরের দিকে বেঁকে যাওয়া)।
৪. খুড়িয়ে চলা।
৫. মুভমেন্টের সময় শব্দ হওয়া।
৬. মুভমেন্ট কমে যাওয়া।
৭. ব্যথা নির্দিষ্ট জোড়ার হতে পারে,অনেক সময় শিন শিন জাতীয় ব্যথা হাতে বা পায়ে উঠানা নামে করতে পারে, এটা মেরুদন্ডে হয়ে থাকে।

রোগ নির্ণয়:

জয়েন্টের এক্স-রে- জয়েন্টের মাঝের স্পেস কমে যায়, জয়েন্টের মার্জিনে নতুন হাঁড় পাওয়া যায়। অনেক সময় জয়েন্ট থেকে স্পাইনাল নিডলের সাহায্যে ফ্লুয়িড বের করে এনালাইসিস করা হয়, এতে বাত বা ইনফেকশনের কারণে ব্যথা হচ্ছে কি না- তা বুঝা যায়।
অন্যান্য রক্তের পরীক্ষা।
এম আর আই বা সিটি স্কেন।
তাছাড়া চিকিৎসক নির্দিষ্ট কিছু ফিজিকেল পরীক্ষা করে থাকেন।

চিকিৎসা:

ফার্মাকোথেরাপি- এনএসএআইডিএস, কর্টিলেজ প্রটেকটিংড্রাগ ইত্যাদি।
ফিজিওথেরাপি- ব্যায়াম, আল্ট্রাসাউন্ড থেরাপি, হাইড্রোথেরাপি ইত্যাদি।

উপদেশ:

* খুব বেশি ব্যথা হলে পরিপূর্ণ বিশ্রাম।
* শারীরিকভাবে স্থুল রোগীর ক্ষেত্রে ওজন কমানো।
* বিপরীত হাতে লাঠিতে ভর করে হাঁটা ।
* হাঁটু মুড়ে উবু হয়ে বসা যাবেনা, উঁচু স্থানে বসতে হবে।
* হাই কমোড ব্যবহার করতে হবে।
* ডাক্তারের পরামর্শে সঠিক নিয়মে ব্যথার ওষুধ খেতে হবে।

সার্জারি:

আর্থেস্কোপি করে জয়েন্ট স্মুথ করা হয়।
এছাড়াও গুরুতর অস্টিওআর্থ্রাইটিসের জন্য টোটাল হিপ বা টোটাল নি রিপ্লেসমেন্ট করা যায়,
তবে সার্জারির আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন রয়েছে।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*