অস্টিওআর্থ্রাইটিস কাদের এবং কোন বয়সে বেশি হয়?

অস্টিওআর্থ্রাইটিস রোগাক্রান্ত একটি এলবো জয়েন্ট

প্রশ্নঃ  অস্টিওআর্থ্রাইটিস কাদের এবং কোন বয়সে বেশি হয়?

উত্তরঃ 

বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে- অস্টিওআর্থ্রাইটিস। অন্যনাম ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। শরীরের বিভিন্ন জয়েন্টে হাড়ের শেষ প্রান্তে যে কার্টিলেজ থাকে তা একটা কুশনের মতো কাজ করে। ক্রমাগত মুভমেন্টের ফলে জয়েন্টর হাড়ের মধ্যে ঘর্ষণ হয়। এই ঘর্ষণের কারণে সম্ভাব্য ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কার্টিলেজ। নানা কারণে এই ক্ষয় হতে হতে এই কার্টিলেজের টোটাল ক্ষতি হয়। এর ফলে অস্টিওআর্থ্রাইটিস হয়, জয়েন্টে ব্যথা হয় ও মাবিলিটি কমতে থাকে। জয়েন্ট মার্জিনে নতুন হাড় তৈরী হয়। অস্টিওআর্থ্রাইটিস স্পাইনে হলে বলা হয় স্পন্ডাইলোসিস। যেমন: গাঢ়ে হলে সারভাইকেল স্পন্ডাইলোসিস বা কোমরে হলে লাম্বার স্পন্ডাইলোসিস।

শরীরের কোথায় অস্টিওআর্থ্রাইটিস হয়:

হাঁটু, কোমর, হাত ও পায়ের আঙ্গুল, স্পাইন, কনুই, রিস্ট, এংকেল প্রভৃতি স্থানে সচরাচর অস্টিও আর্থ্রাটিস হয়।

কাদের এবং কোন বয়সে বেশি হয়:

* যাদের শরীর মোটা এবং ভারি।
* ৪০ বছর বয়সের পর।
* বংশগতভাবে অর্থাৎ কারও পরিবারে এই রোগ থাকলে তাদের হবার সম্ভাবনা বেশি।
* পুরুষের তুলনায় মহিলাদের বেশী হয়।
* যাদের পেশা জীবনে কঠোর পরিশ্রম করতে হয় তাদের বেশী হয়।
* কিছু ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে।

অস্টিওআর্থ্রাইটিস হওয়ার কারণ:

ক) বয়সের কারণে
বয়স বাড়ার সাথে সাথে ক্রমাগত ব্যবহারে কার্টিলেজের ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এই প্রটেক্টিভ কভার হারিয়ে যাবার কারণে জয়েন্টের দু’দিকে হাড়ের ঘর্ষণে ব্যথা হয়।

খ) স্থুলতার কারণে
স্থুলতার ফলে শরীরের ওয়েট বিয়ারিং জয়েন্ট অর্থাৎ যে জয়েন্টে শরীরের ভার বহন করে- সেগুলোর উপর চাপ বাড়তে থাকে। বেশি শরীরিক ওজনের কারণে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

গ) অন্যান্য কারণ
উল্লেখিত দু’টি কারণের পাশাপাশি আরো কিছু কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যেমন:
বারবার জয়েন্টে আঘাত লাগা বা অপারেশন করা।
জয়েন্টে বিভিন্ন ধরনের জন্মগত ত্র“টি।
জয়েন্টে ইনফেকশন হওয়া।
ডায়াবেটিস থাকা।
অতিরিক্ত ইউরিক এসিড ও বাত থাকা।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*