মেরুদন্ডের বক্রতার বহু কারণ বিদ্যমান। জন্ম থেকে বৃদ্ধকাল পর্যন্ত তন্মধ্যে পাশ্বর্ বক্রতার শতকরা ৭০ ভাগ শৈশবে কৈশোরে অজ্ঞাত কারণে (Idiopathic) হয়ে থাকে। এ অজ্ঞাত কারণজনিত মেরুদন্ডের পার্শ্ব বক্রতায় প্রতিরোধ ও রক্ষণশীল (Conservative) ব্যবস্থা হিসেবে ব্রেস ও ব্যায়ম দেয়া হয়ে থাকে। এ অধ্যায়ে মেরুদন্ডের বক্রতা দেখা যায়। অপর পাশে কাত হয়ে হাঁটে। পৃষ্ঠন্ত মাংসপেশির অসমতা ও দুর্বলতা পরিলক্ষিত হয়। সাধারণত বক্রতা ক্রমেই বৃদ্ধি পায়। দেহের সৌন্দর্য হানি হয়।
প্রাথমিক অবস্থায় সাধারণ কাজকর্মে কোনো অসুবিধা হয় না। পরে শোয়া চলাফেরা ও কাজকর্মে কষ্ট হয়। রোগী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। বক্ষ মেরুদন্ড (Thoracic spine) আক্রান্ত হলে শ্বাসকষ্ট হতে পারে, সংক্রমণের আশংকা থাকে। বক্রতা এক বা দুই স্থানে হতে পারে। একটির ক্ষতি পূরণকারী অথবা মেরুদন্ডের সমতা রক্ষার জন্য দ্বিতীয় বক্রতার সৃষ্টি হতে পারে। কটির মেরুদন্ডের অধিক বক্রতায় ১২নং পিঞ্জরাস্থি (12th rib) ইলিয়াক ক্রেস্টের সঙ্গে ঘর্ষনের ফলে হাঁটার সময় রোগী তীব্র বেদনা অনুভব করতে পারে। বক্রতা ছোট, মাঝারি বা বড় ধরনের হতে পারে। জটিলতা হিসেবে নিঙ্গের দুর্বলতা, বেদনা এবং হাঁটতে অক্ষম হতে পারে
বয়সের তারতম্যে এ বক্রতা ৩ ধরনেরঃ
১. Infantile scoliosis জন্ম থেকে ৩ বছর।
২. Juvenile scoliosis ৪ থেকে ৯ বছর।
৩. Adolescent scoliosis ১০ থেকে ২০ বছর।
কৈশোর ও বয়ঃসন্ধিক্ষণে অজ্ঞাত কারণ মেরুদন্ডের বক্রতা ছেলেদের তুলনায় মেয়েদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আক্রান্ত অংশের তারতম্য অনুসারে স্কলিওসিস ৩ ধরনেরঃ
১. বক্ষস্থ (Thoracic)
২. বক্ষ-পৃষ্ঠস্থ (Thoraco-lumbar)
৩. কটিস্থ (Lumbar)
চিকিৎসাঃ
১. রক্ষণশীলঃ
ক. পর্যবেক্ষণ
খ. সহায়ক উপকরণ- মিলোকি ব্রেস (Milwaukee brace)
গ. দেহকান্ড ও পেটের মাংসপেশির ব্যায়াম
ঘ. দেহ ভঙ্গিমার পরিবর্তন।
২. শল্য চিকিৎসাঃ
ইডিওপেথিক স্কলিওসিসে ব্যায়ামের প্রয়োজনীয়তাঃ
১. বক্রতা প্রতিরোধ করা, স্থিতিশীল রাখা ও যথাসম্ভব মেরুদন্ডকে সোজা রাখা।
২. ব্যায়ম বক্র মেরুদন্ডকে নমনীয় রাখতে সাহায্য করে এবং স্থায়ভাবে বক্রতা হওয়াকে প্রতিরোধ করে।
৩. ব্যায়াম-বক্রতাজনিত অন্যান্য জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করে।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

