
‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জামালগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ জিএসকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আনোয়ার হোসেন শিশির। কেআর জিএসকের ম্যানেজার হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী, কেয়ার জিএসকে কমিউনিটি ম্যানেজার মোঃ আরিফ হোসেন, জেসিস ম্যানেজার রুম্মানা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট শৈলেন দেবনাথ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আহসান আলী, পিসিএসবির সীমা চন্দ, হেলথ এসিসট্যান্ট পিয়ারা বেগম, আঞ্জুমান আরা বেগম পারভীন।
medicalbd সাস্থের সকল খবর।
