পরামর্শ: ব্যথা তীব্র হলে চিকিৎসার পাশাপাশি ৭-১০ দিন যতটুকু সম্ভব হাটা চলাফেরায় হাটুর মুভমেন্ট কমাতে হবে। হাটু ফুলে গেলে ঠান্ডা থেরাপি বা ক্রায় থেরাপি ফল দায়ক। দীর্ঘ দিনের ব্যাথায় কনট্রাষ্ট বাথ কার্যকরী। চিকিৎসকের পরামর্শে ফার্মাকোথেরাপি, রিহেব ফিজিও, পিআরপি, টিআরপি আধুনিক চিকিৎসা। যেহেতু হাটুর ব্যথা বা সমস্যা নানাবিধ কারণে হয়ে থাকে তাই চিকিৎসা অবশ্যই একজন বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে করতে হবে।
অনেকে নিজে নিজে ক্যালসিয়াম বা ব্যথা নাশক ঔষধ কিনে খায় এতে করে মূল রোগ ডায়াগনসিস হয় না। উপরোক্ত ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার শারীরিক বিভিন্ন জটিলতা প্রকাশ পায় এবং মূল সমস্যা আরো বাড়তে বাড়তে সেকেন্ডেরী কল্লিকেশন বা জটিলতা তৈরী হয়। আমাদের দেশে অনেকেই হাটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু– করে এতে করে হাটু আরো খারাপ হতে থাকে। একপর্যায়ে শুয়ে থাকলেও হাটু ব্যথা বেদনা, অশান্তি তৈরী হয়।
অবৈজ্ঞানিক কোন মালিশ, ঝাড় ফুক বা কার্মকান্ড করা যাবে না। ইদানিং অনেকেই হাটু ব্যাথা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই যেখানে সেখানে থেরাপি বা ফিজিওথেরাপি নেয়, এতে করে রোগী মারাত্বক স্বাস্থ্য ঝুকিতে পরে এমনকি পঙ্গুত্ব বরন করতে পারে। হাটুতে যদি টিবি বা ক্যান্সার রোগ থাকে তাহলে ফিজিওথেরাপি দিলে রোগী আরো খারাপ হয়ে মরাও যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানে নিয়মিত গবেষনা চলছে। গবেষনা নির্ভুল আধুনিক চিকিৎসা পেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে নিতে হবে। যাদের অতিরিক্ত ওজন বা অত্যাধিক কম ওজন তাদের হাটু ব্যথা বা অন্য সমস্যা বেড়ে যেতে পারে তাই হাটুর সমস্যার রোগীদের শরীরের ওজনেরও চিকিৎসা নিতে হবে।
পায়ের পাতা বা কোমরের রোগ থেকেও হাটুর ব্যথা হতে পারে তখন হাটুর চিকিৎসার আগে পায়ের বা কোমরের চিকিৎসা দিতে হবে। ব্যথা ও পঙ্গুত্ব চিকিৎসার রিহেব ফিজিও আধুনিক নিরাপদ চিকিৎসা। চিকিৎসার মূল মন্ত্র ব্যথা নিরাময়ের পাশাপাশি হাটুর জোড়া, মাংশ পেশীর কর্ম ক্ষমতা সচল রাখা। এই চিকিৎসায় বেশীরভাগ রোগীর ক্ষেত্রেই রিহেব হাসপাতাল/ক্লিনিকে রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

