
ছেলে-মেয়ের জন্ম, খুশীতে আত্মহারা মা-বাবা !!
অমর ডি কস্তা, নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতালে এক মা জন্ম দিয়েছেন জমজ শিশু যাদের একজন ছেলে ও আরেকজন মেয়ে। একসাথে ছেলে মেয়ে পেয়ে খুশীতে আত্মহারা জমজের মা ও বাবা মাহাতাবউদ্দিন ও তানজিমা দম্পতি।
লালপুর ওয়ালিয়ার রায়পুরের মাহাতাবউদ্দিন ও তানজিমা জানান, রবিবার সকাল ১১.৩০ মিনিটে বনপাড়াস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতলে জন্ম নেয় তারা। প্রথম সন্তান হিসেবে একসাথে ছেলে মেয়ে পেয়ে তারা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন।তারা সকলের কাছে জমজের জন্য দোয়া চেয়েছেন।
medicalbd সাস্থের সকল খবর।
