মানবদের আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘আমি মানুষকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি’। সূরা ত্বিন, আয়াত- ৪।
এই দেহে অনেকগুলো অংশের সমষ্টি। প্রত্যেক অংশ আবার অনেক অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গঠিত। শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মানুষের পেট। এই পেটের মধ্যে অনেক অঙ্গপ্রত্যঙ্গ আছে। যেমন- পাকস্থলী, পিত্তথলি, লিভার, কিডনি, প্লীহা, অগ্ন্যাশয়, অন্ত্রনালী(ক্ষুদ্র ও বৃহৎ)ইত্যাদি। এসব অংশ বিভিন্নভাবে মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ সাহায্য করে থাকে। কিন্তু যখন এসব অঙ্গে বিভিন্ন রোগ বা সমস্যা দেখা দেয়, তখন প্রথমেই পেটে ব্যথা হয়। পেটে ব্যথা, হওয়ার জন্যই আমরা চিকিৎসকের কাছে যাই, যিনি রোগীর ইতিহাস নিয়ে, পরীক্ষা নিরীক্ষা করে এবং সবশেষে বিভিন্ন প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে থাকেন। পেটের অঙ্গগুলোর বিভিন্ন রোগের প্রধান লক্ষণ হচ্ছে পেটে ব্যথা। এই পেটে ব্যথা প্রধানত দুই প্রকারের, ১. আকস্মিক তীব্র পেটে ব্যথা (Acute Abdominal Pain ) ও ২. দীর্ঘস্থায়ী পেটে ব্যথা (Chronic Abdominal Pain)
০১. আকস্মিক তীব্র পেটে ব্যথা
এধরনের পেটে ব্যথা সাধারণত হঠাৎ করে তীব্র ব্যথাসহ দেখা দেয় , যা জীবনের হুমকি হিসেবে পেটের ভেতরে বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে- অনেক সময় এ ধরণের ব্যথায় অপারেশন, করার প্রয়োজন হয়। তবে বয়স্কদের, শিশু ও গর্ভকালীন শেষ তিন মাসে ব্যথা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। ব্যথা ৪৮ ঘন্টার বেশি সময় থাকরে অপারেশনের প্রয়োজন নাও হতে পারে।
আকস্মিক তীব্র পেটে ব্যথার প্রধার কারণ-
- Acute appendicitis
- Acute cholecystitis
- Acute pancreatitis
- Intestinal obstruction
- Perforation of hollow viscus
- Ruptured ectopic pregnancy
- Ovarian torsion
- Acute mesenteric ischemia
- Ruptured abdominal aortic aneurysm
- Peritonitis
- Acute diverticulitis
- Volvulus
০২. দীর্ঘস্থায়ী পেটে ব্যথা
পেটে ব্যথা যদি অবিরাম বা মাঝে মাঝে তিন পেটে ব্যথা বলে। সাধারণত পাঁচ বছর বয়সের পর এ ধরণের ব্যথা হয়ে থাকে। শতকরা দুইজন বয়স্ক রোগী, যার বেশির ভাগ মহিলা তাদের এ ব্যথা হয়।
অনির্দিষ্ট কারণে পেটে ব্যথা (Functional abdominal pain-FAPS): ছয় মাসের অধিক সময় ধরে বিদ্যমান থাকে এবং এ ব্যথা খাবার মলমূত্র বা মহিলাদের মাসিকের সাথে কোনো সম্পর্ক থাকে না এবং দৈনন্দিন কাজকর্মে কোনো সমস্যা করে না।
তবে মহিলাদের রজঃনিবৃত্তি হলে পেটের বিভিন্ন লক্ষণ কতগুলো অসুখে বৃদ্ধি পেতে থাকে যেমন:- IBS, IBD (Inflammatory Bowel disease), Endometriosis এবং পাকস্থলীতে আলসার ছাড়া অজীর্ণভাব। শতকরা ১০ জনের পেটে ব্যথার নির্দিষ্ট কারণ পাওয়া যায় না।
দীর্ঘস্থায়ী পেটে ব্যথার কারণ
i) পেটের ভেতরের কারণগুলো-
জন্মগত সমস্যা- বারবার প্রস্রাবনালীর সংক্রমণ হতে পারে।
কিডনির পাথর- জ্বর ও পেটের দুইপাশে ব্যথা হয়।
ওভারিতে Cyst ও ক্যান্সার- মহিলাদের তলপেটে ব্যথা ও অশান্তি, পেট ফোলা বাব এবং কখনো পেটে গোটা পাওয়া যায় সেজন্য তলপেটে আল্ট্রাসনো ও স্ত্রী রোগ বিশেষজ্ঞের মতামত নিতে হবে।
Endometriosis- মহিলাদের মাসিকের আগে বা মাসিকের সময় তরপেটে অশান্তি বোধ হয়। ল্যাপারোস্কপি করে জরায়ুর এই সমস্যা নির্ণয় করা যায়।
ক্রনিক এপেনডিসাইটিস- পেটের ডান ও নিচ দিকে ব্যথা হয় এবং আগে অনেকবার ব্যথার অতীত ইতিহাস থাকে।
ক্রনিক পিত্তথলি প্রদাহ- পেটের ডান ও ওপরের দিকে বারবার ব্যথার অতীত ইতিহাস থাকে। আল্ট্রাসনোগ্রাম করে নির্ণয় করা সম্ভব। ক্রনিক লিভারের প্রদাহ- জন্ডিস, উপরের পেটে ব্যথা, ক্ষুধা মন্দা এবং ১/৩ ভাগের রোগীর আগে লিভারে প্রদাহের ইতিহাস থাকে।
ক্রনিক প্যানক্রিয়াসে প্রদাহ ও সিডোসিস্ট- ওপরের পেটে অত্যধিক ব্যথা, অজীর্ণ বা বদ হজম (ডায়রিয়া, মলে চর্বি)। সাধারণ রোগীর আগে ক্ষণস্থায়ী প্যানক্রিয়াসে প্রদাহের ইতিহাস থাকে।
বৃহদন্ত্রে(Large intestine) ক্যান্সার- মাঝে মাজে পেটে ব্যথা ও বাম দিকের বৃহদন্ত্রে বাধা থাকে। প্রায় ক্ষেত্রে মলে লুকায়িত বা দৃশ্যমান রক্তনির্গত হয়।
পাকস্থলীর ক্যান্সার- অল্প পেটে ব্যথা ও অজীর্ণভাব এবং মলে লুকায়িত রক্ত পাওয়া যায়।
প্যানক্রিয়াসে ক্যান্সার- ওপরের পেটে অত্যধিক ব্যথা বা পেছনের দিকে যায়, ওজন কমে যায় ও পিত্তপ্রবাহে বাধাজনি জন্ডিস হতে পারে।
অন্ত্রের (Intestine) যক্ষা- দীর্ঘস্থায়ী অস্পষ্ট ডান-নিচ দিকে চাকা পাওয়া যায়।
কোষ্ঠকাঠিন্য- দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য অনেক ক্ষেত্রে পেটে ব্যথার কারণ হতে পারে।
পেপটিক আলসার- ওপরের পেটে ব্যথা হয়, যা খাওয়ার পর ও এন্টাসিড গ্রহণে কমে যায়। ব্যথার জন্য রাতে ঘুম ভেঙে যায়। এজন্য এন্ডোস্কপি ও বায়োপসি করে Helicobacter pylori ও H.Pylori breath test করা হয়। তা ছাড়া মলে লুকায়িত রক্ত পরীক্ষা ও করা যেতে পারে।
অন্ত্রে পরজীবী সংক্রমণ- বিশেষ করে Giardiasis-এ ব্যথা হতে পারে, যখণ পেটে ফাঁটা, ডায়রিয়া হয়ে থাকে। মল পরীক্ষা করে Giardia Lamblia পাওয়া যায়।
আলসারেটিভ কোলাটিস- পেটে ব্যথার সাথে রক্ত পায়খানা হয়। Sigmoidoscopy, Colonoscopy করে পায়ুপথের বায়োপসি করে এ রোগ নির্ণয় করাহয়।
হায়াটাস হার্নিয়া ও . GERD- (Gastro- Esophageal reflux disease) বুকজ্বালা করা, ও পাকস্থলীর দ্রব্ব্যাদি মুখের ভেতর উঠে আসে। Barium Swallow I Endoscopy করে এ রোগ নির্ণয় করা যায়।
ii) পেটের বাইরের কোনো কারণে পেটে ব্যথা Familial angioneurosis edema ও Familial Mediterranean জ্বর- এ দু’টি ক্ষেত্রে পরিবাওে কারো এ রোগ হওয়ার ইতিহাস থাকে এবং সাথে পেটে ব্যথা ও জ্বরও হয়। প্রথমটির জন্য Serum C4 এবং দ্বিতীয়টির জন্য Genetic test করে রোগ নির্ণয় করা যায়।
Food allergy- কিছু কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ খাওয়ার সাথে সাথে এ সমস্যা দেখা দেয়। ওই খাবার বাদ দিলে আর হয় না। সিসার বিষক্রিয়া- বুদ্ধিমত্তা ও অপ্রত্যাশিত ব্যবহার সমস্যার সাথে পেটে ব্যথা হয়। রক্তে সিসার মাত্রা মেপে বোঝা যায়।
নিউমোনিয়া ও হার্ট অ্যাটাক- ফুসফুসে নিউমোনিয়া ও হার্টেও অ্যাটাক হলে কখনো কখনো বুকের সাথে পেটেও ব্যথা হয়। বুকের এক্স-রে ও ই.সি.জি করে রোগ নির্ণয় করা সম্ভব।
Lactose Intolerance- পেট ফাঁপা, ব্যথা হয় দুধজাতীয় খাবার খেলে H2 breath test করে এ সমস্যা নির্ণয় করা যায়।
Henoch-Schonlin Purpura- শরীওে লাল লাল দানা, অস্থিসন্ধিতে ব্যথা এবং পেটে ব্যথার সাথে মল পরীক্ষায় লুকায়িত রক্ত পাওয়া যায়।
Sickle cell disease– পরিবারে অন্য কারো এ রোগের ইতিহাস থাকে এবং পেট ব্যথা, বমির সাথে খিঁচুনি, মাংসে দুবলতা ও মানসিক সমস্যা দেখা দেয়। প্রস্রাবে Porphobilinogen ও রক্তে RBC-এর deaminase মাত্রা মেপে এ রোগ নির্ণয় করা যায়।
Functional abdominal pain- এর প্রধান কারণ হচ্ছে IBS (Irritable bowel syndrome)| IBS রোগ নির্ণয়ে- পেটে ব্যথা গত তিন মাসে কমপক্ষে মাসে তিন দিন থাকে, তার সাথে নিম্নেউল্লেখিত তিনটি লক্ষণের যেকোনো দু’টি থাকা। ১. পায়খানা হলে ব্যথা কমে যায়; ২. প্রতিবার IBS শুরু হলে মলত্যাগের সংখ্যা পরিবর্তন হয়; ৩. মলের নরম বা শক্ত ভাবের পরিবর্তন হয়। ২০ শতাংশ ক্ষেত্রে পেটে ব্যথার কারণ হচ্ছে IBS। এ ছাড়াও মলের সাথে মিউকাস যায়; মলত্যাগের পর মনে হয় এখনো মল ভেতরে আছে; মল কখনো গুটি গুটি, কখনো পাতলা; পেট ফুলে থাকা, মলত্যাগের সময় জোরে কোঁথ দেয়া; মলত্যাগ করা জরুরি বোধ করো।
৫০ বছর বয়সের অধিক বয়সী রোগীর পেট ব্যথার উন্নত না হলে বা প্রাথমিক পরীক্ষায় কোনো কারণ না পেলে অবশ্যই Colonoscopy করাতে হবে। তবে ৫০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে CT-Abdomen করা যেতে পারে।
Functional chronic abdominal pain- এর তেমন কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। যার ফলে একেবারে এ ধরনের পেট ব্যথা ভালো হয়ে যায় না। তবে কতগুলো ব্যবস্থা আছে, যার মাধ্যমে রোগীর জীবনযাত্রা উন্নতি করা সম্ভব। এ জন্য দরকার চিকিৎসক-রোগীর পারস্পরিক বিশ্বাস অর্জন, রোগী ও পরিবারের সদস্যদের সাথে সহানুভূতির সম্পর্ক তৈরি করা। রোগীকে আশ্বস্ত করা যেকোনো মারাত্মক অসুখ হয়নি, বড় কোনো বিপদ হওয়ার ভয় নেই চিকিৎসক সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বুঝিয়ে বলবেন এবং ব্যথা কেন হয়, কিভাবে হয় তা বুঝিয়ে বলবেন- যেমন বেশি মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে ব্যথা হতে পারে। যা এড়াতে পারলে ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব। যার ফলে রোগীকে তার দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে যাওয়া যায়। তবে কিছু কিছি ক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞের নিকট প্রেরণ করে Counselling-এর মাধ্যমে রোগীকে ভালো করা সম্ভব হতে পারে।
i) পেটে ব্যথার ইতিহাস থেকে কারণ নির্ণয় হঠাৎ করে নাভির চার দিকে পেটে ব্যথা যদি পেপের ডানে নিচের দিকে এসে ঘনীভূত হয়, তবে Appendicitis নির্দেশ করে।
আবার ওপরের পেটে অনেক দিন ধরে ব্যথা থাকলে তা পাকস্থলীতে Ulcer-এর কারণে হতে পারে। পেটের দুই পার্শ্বে যদি অনেকক্ষণ ধরে ব্যথা অনুভূত হয়- তবে বৃহদন্ত্র, পিত্তথলি বা মেয়েদের গর্ভাশয়ের সমস্যার কারণে হতে পারে।
পেটের ডানে এবং ওপরের ব্যথা পিত্তথলির প্রদাহ থেকে হতে পারে। পেটের বামে, মধ্যখানের ব্যথা ডুডেনামে ছিদ্র ও অগ্ন্যাশয় প্রদাহ থেকে হতে পারে।
বাম দিকে পেটের নিচের অংশে ব্যথা বয়স্কদের Volvulus বা Diverticulitis এবং মেয়েদের ক্ষেত্রে তলপেটে ব্যথা গর্ভাশয়ে প্যাঁচ পড়া, জরায়ুর বাইওে গর্ভধারণ ও তলপেটে প্রদাহ থেকে হতে পারে। প্রথমে পেটে নাভির চার দিকে ও পরে পেটের ডানে ও নিচের অংশে ব্যথা Appendicitis জরায়ুর বাইরে গর্ভধারণ, গর্ভাশয়ে প্যাঁচ পড়ার জন্য হতে পারে।
পেটের ব্যথা পিঠের দিকে গেলে অগ্ন্যাশয়ে প্রদাহ এবং পেটের বড় ধমনি (Aorta) ফেটে যাওয়ার কারণে হতে পারে। ব্যথার সাথে জ্বর, কাঁপুনি, বমি বা বমির ভাব থাকলে পিত্তথলির প্রদাহ, ডুডেনামের ছিদ্র, Appendicitis, Diverticulitis বা তলপেটে প্রদাহ হতে পারে।
পায়খানা বন্ধ বা কোষ্ঠকাঠিন্য থাকলে Intestinal Obstruction হতে পারে। আগে কোনো পেটের অপারেশনের ইতিহাস থাকলে নাড়িতে Adhesion-এর মাধ্যমে Intestinal Obstruction হতে পারে।
মহিলাদের শেষ মাসিকের তারিখ জেনে জরায়ুর বাইরে গর্ভধারণের কারণে তলপেটে ব্যথা নির্ণয় করা যেতে পারে। বেশি মদপানের ইতিহাস থাকলে অগ্ন্যাশয়ে প্রদাহের কারণে পেটে ব্যথা হতে পারে।
ii) রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে পেটে ব্যথার কারণ নির্ণয়
পালস, রক্তচাপ ও তাপমাত্রা দেখা Intestinal Obstruction-এর প্রথম দিকে স্টেথো দিয়ে বেশি মাত্রায় পেটে Tinkling অন্ত্রেও শব্দ এবং শেষ দিকে এই শব্দ কমে যায় বা অনুপস্থিত থাকতে পারে।
Pneumonia, Heart attack I Pericarditis-এর কারণে ও পেটে ব্যথা হতে পারে। এ সময় স্টেথো দিয়ে যথাক্রমে vocal Resonance বৃদ্ধি ও শ্বাসের শব্দ কমে যায় Pneumonia-তে এবং হৃদস্পন্দন কম শোনা ও pericardial rub পেলে pericarditis হতে পারে। অন্ত্রেও শব্দ অনুপস্থিত থাকে পেটের মধ্যে কোনো অংশে ছিদ্র হলে, বা কোনো কারণে Peritoneum এ প্রদাহ হলে।
Peritonitis-এ রোগী চুপচাপ শুয়ে থাকে এবং Intestinal Obstruction-এ পেট ফুলে যায়। Appendicitis-এ পেটের ডান দিকে নিচে ব্যথা থাকে।
Peritonitis-এ ওপরের পেটে মধ্যখানে ব্যথা থাকে এবং রোগী বসে সামনে ঝুঁকে থাকলে ব্যথা কম বোধ করে। পিত্তথলির পাথর ও প্রদাহ হলে ব্যথা ওপরের পেটে ডান দিকে হয়ে থাকে।
iii) পেটের ব্যথার কারণ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা
A) প্রাথমিক পরীক্ষা-
- CBC, S. Urea, S. Creatinine
- S. Electrolytes, Liver function tests.
- Pregnancy test (Married women)
- S. Lipase
- Urine examination
- Chest X-Ray, Plain films of Abdomen
- ECG (To rule out heart attack)
B) রোগীর ইতিহাস, দেহ পরীক্ষা, প্রাথমিক পরীক্ষার পরও পেটে ব্যথার কারণ নির্ণয় করা সম্ভব না হলে নিচের পরীক্ষাগুলো অনেক ক্ষেত্রে রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে।
- Ultrasonogram whole Abdomen.
- CT-Scan Abdomen and pelvis.
- Endoscopy and colonoscopy.
- Laparoscopy.
হাদিস: হযরত আবু হুরাইরা (রা:) ও হযরত আবু সাঈদ খুদরি রা: থেকে বর্ণিত, রাসূল (সা:) বলেন, কোনো মুসলমান রোগ যন্ত্রণা, কষ্ট উদ্বেগ, দুশ্চিন্ত, নির্যাতন ও শোকের শিকার হলে এমনকি তার একটি কাঁটা বিদ্ধ হলেও এর পরিবর্তে মহান আল্লাহ তায়ালা তার সব গুনাহ মাফ করে দেন। (সহিহ বুখারি)।
medicalbd সাস্থের সকল খবর।

