নিয়মিত ব্যায়াম হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। তবে নিজের ইচ্ছেমতো ব্যায়াম না করে শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রকম পরিবর্তন হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হল:
১. হাড়ের ভর ও ঘনত্ব কমে
২. মাসলের আকার ও শক্তি কমে
৩. টেন্ডন আর লিগামেন্টের স্থিতিস্থাপকতা কমে যায়
৪. কার্টিলেজের ক্ষয় হয়, গাঁট ফোলে ও ব্যথা হয়।
এর ফলে হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে বিভিন্ন ধরনের আঘাত পাওয়ার আশঙ্কা তৈরি হয়। হতে পারে অস্টিওপোরোসিস বা আর্থরাইটিস। নিয়মিত ব্যায়াম করলে এ ধরনের জটিলতা এড়ানো সম্বভ। ব্যায়াম করে কিছু পুরানো সমস্যায় আরাম পাওয়া যায়। নিয়মিত ব্যায়ামে হাড়ের ক্ষতি এড়ানো যায়, মাসলের শক্তি, সমন্বয় ও ভারসাম্য বজায় রাখা যায়। ফলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে না এবং স্বভাবতই হাড় ভাঙারও ভয় থাকে না। তবে ব্যায়াম শুরু করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। নিজের ইচ্ছামতো ব্যায়াম করবেন না। কারণ আপনার ব্যক্তিগত স্বাস্থ্য কেমন, তার উপর নির্ভর করবে আপনার ব্যায়াম এবং সেটা ডাক্তারই ঠিক করা দেবেন।
অস্থিরোগে ব্যায়ামের প্রয়োজনীয়তাঃ
১. জটিলতা প্রতিরোধ করার জন্য ।
২. দুর্বল ও ক্ষয়প্রাপ্ত মাংসপেশির সবলতা আনয়ন ও অস্থিসন্ধিকে দৃঢ় করার জন্য ।
৩. মাংসপেশির শক্তি, আকার, ক্রিয়ার অসমতাজনিত বেদনা বক্রতা ও বিকৃতি প্রতিরোধ ও আরোগ্য করার জন্য।
৪. অস্থি সন্ধির অচলতা প্রতিরোধ করা ও সচল রাখা ।
৫. অনম্য অস্থি সন্ধির সঞ্চালন শক্তি পুনঃপ্রতিষ্ঠা করা ।
৬. সংশ্লিষ্ট অঙ্গের কর্মক্ষমতা রাখা ও পুনঃপ্রতিষ্ঠা করা।
৭. মাংশপেশীর অসমস্থিত, অসহযোগী ও অসঙ্গতিপূর্ন সঞ্চালন প্রতিরোধকরা।
৮. সুন্দর সুঠাম দেহ রক্ষা গঠন করা।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

