
হাতের কব্জির ব্যথা
হাতের কব্জি কয়েকটি হাড়ের সমন্বয়ে গঠিত, এখানে রেডিয়াস নামে হাড়টি তার নিচের তিনটি হাড় স্কাফয়েড লুনেট ও ট্রাইকুয়েট্রাল হাড়গুলোর সাথে জোড়া তৈরী করে। এখানে বোঝা যায় হাড়ের গোড়াটি একটি কমপ্লেক্স লিগামান্টের শক্ত ব্যান্ড কব্জির হাড়গুলোকে একে অন্যের সাথে রেডিয়াস ও আলনা হাড়ের নিম্নাংশ এবং হাতের হাড়গুলোকে সংযুক্ত করে। টেনডনগুলো হাড়ের সাথে মাংস পেশিকে সংযুক্ত করে। কব্জির যেকোনো অংশ ক্ষতিগ্রস্থ হলে ব্যথা হতে পারে এবং হাত ও কব্জির ব্যবহারের সমগ্রতার উপর প্রভাব ফেলতে পারে।
নানা কারণে হাতের ব্যথা হতে পারে। কব্জি বরাবর নাড়াতে হয় এমন কোনো কাজ যেমন টেনিস বল খেলা। এসব কাজ কব্জির সন্ধির চারপাশের টিস্যুতে প্রদাহ হতে পারে কিংবা হাড় ভেঙ্গে যেতে পারে। বারবার হাতে চাপের ফলে আরও একটি রোগ হতে পারে যার নাম ডি কোয়ার ভেইন’স ডিজিজ। এখানে ব্যথা বুড়ো আঙ্গুলে অনুভূত হয় এবং হাতের কব্জি নাড়াতে খুব কষ্ট হয়। কাজের পর ব্যথা বেশ বেড়ে যায়।
আথ্রাইটিস বা বাতের ব্যথা: অস্টিও আথ্রাইটিস। কব্জিতে কম হয় কিন্তু যদি কোনো ইনজুরি হয় তাহলে হতে পারে।
রিউমাটয়েড আথ্রাইটিস: এমন একটি অবস্থা যেখানে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের টিস্যুগুলোকে আক্রমন করে। কব্জিতে এই জোড়া বেশি পরিলক্ষিত হয়।
এছাড়া আরও রয়েছে গাউট এবং অন্যান্য বাত জাতীয় রোগ, এ রোগে কব্জিতে ছাড়াও অন্যান্য স্থানে ব্যথা হতে পারে। ডান হাতের কব্জিতে ব্যথা হলে লিখতে ও খেতে অসুবিধা হয়, বাত জাতীয় রোগে বিশ্রাম নিলে ব্যথা কিছুটা কমে আসে। এক্ষেত্রে রোগ নির্ণয় এবং চিকিৎসা দেয়া জরুরি।
এজন্য নিম্নোক্ত লিখিত চিকিৎসা দেয়া যেতে পারেঃ প্রথমত আক্রান্ত হাতের কব্জিকে বিশ্রাম দিতে হবে। যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে কব্জিতে ব্যথা নাশক ওষধ যেমন প্যারাসিটামল বা এনএসএ আইডি দেয়া যেতে পারে।
রিহেব ফিজিও অত্যাধুনিক চিকিৎসা:
অল্প গরম পানিতে কব্জি ডুবিয়ে রাখলেও বেশ আরাম পাওয়া যায়। আক্রান্ত কব্জির সাহায্যে কাপড় ধোয়া বা মোচরানো, হাতপাখা দিয়ে বাতাস করা, টেবিল টেনিস খেলা যাবেনা। হাতের কব্জিকে নড়াচড়া থেকে রক্ষা করার জন্য রিষ্টব্যান্ড ব্যবহার করা যেতে পারে।
এভাবে চিকিৎসা করলে এবং নিয়ম মেনে চললে এইসব রোগ থেকে পরিত্রান পাওয়া সম্ভব।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
