
স্পষ্ট অক্ষরে প্রেসক্রিপশন লেখার সফটওয়্যার ‘EasyRx’
প্রেসক্রিপশনের অস্পষ্ট হস্তাক্ষর নিয়ে রোগীদের বিভ্রান্তি আর হয়রানির অভিযোগ ডাক্তারদের জন্য একটা বিব্রতকর ব্যাপার। এ বিষয়ে মহামান্য আদালতের একটা নির্দেশনাও আছে। তবে, ঐ নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল লেটারে হাতে প্রেসক্রিপশন লেখা সত্যিই কঠিন। তাছাড়া তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে প্রিন্টেড প্রেসক্রিপশন প্রদান এবং ডাটাবেইজ সংরক্ষণ যুগের দাবী। সেজন্যই আমি, ডা. মোবাশ্বেরুল ইসলাম (সোহাগ)প্রায় এক বছর পূর্বে প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যার‘EasyRx’ তৈরির একটি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করি। প্রায় এক বছরের চেষ্টায় আমি এই সফটওয়্যারটির কাজ শেষ করতে সক্ষম হয়েছি যা গত ১ মে ২০১৮ তারিখে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেকোন ডাক্তার সফটওয়্যারটির নির্দিষ্ট লিংক ( https://goo.gl/MED57p) থেকে ডাউনলোড করে ফ্রি ব্যবহার করতে পারবেন। ইন্সটলেশন ও ব্যবহারবিধি সংক্রান্ত টিউটোরিয়াল ইউটিউব-এ পাওয়া যাবে (ইউটিউব লিংক https://youtu.be/RaDxP6pyVdo) । Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 এই সবগুলো অপারেটিং সিস্টেমেই EasyRx ইন্সটল করে ব্যবহার করা যাবে।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন আপনার বহুল প্রচারিত দৈনিকে প্রকাশ করলে ভুক্তভোগী রোগী ও ডাক্তার উভয়েই উপকৃত হবে বলে আশা করছি।
ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে “এখানে ক্লিক করুন ”
সফটওয়্যারটির বৈশিষ্ট্য:
১। এটা একটা অফলাইন সফটওয়্যার; তাই কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
২। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে খুব সহজেই প্রেসক্রিপশন লেখা যাবে; কম্পিউটার চালনায় বিশেষ কোন দক্ষতা লাগবে না।
৩। রোগীর ছবি সহ প্রিন্টেড প্রেসক্রিপশন দেওয়ার পাশাপাশি রোগীর সব তথ্যও আপনার কম্পিউটার ডাটাবেইজে জমা থাকবে। আপনি চাইলে ঐ ডাটাবেইজে রোগীর গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোও সেইভ করে রাখতে পারবেন। ডাটাবেইজ ব্যাকআপ ও রিস্টোর করতে পারবেন; তাই হারিয়ে যাওয়ার ভয় নেই।
৪। প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি অটো কমপ্লিট অপশন ও টেমপ্লেট ব্যবহারের সুযোগ পাবেন; ফলে আপনি অতি দ্রুত একটা প্রেসক্রিপশন রেডি করে ফেলতে পারবেন। প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আছে। নতুন তথ্য যোগ করে, শর্টকাট ও টেমপ্লেট তৈরি করে আপনি আপনার নিজের মতো করে সফটওয়্যারটি সাজিয়ে নিতে পারবেন।
ডাউনলোড লিংক:
https://goo.gl/MED57p
ডাউনলোড, ইন্সটলেশন ও সেটাপ টিউটোরিয়াল:
https://youtu.be/RaDxP6pyVdo
ব্যবহারবিধি:
১। https://youtu.be/4nvox4Y8DGQ
২। https://youtu.be/viN0QSrPa8U
আরও পড়ুনঃ প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড।
ধন্যবাদান্তে,
ডা. মোবাশ্বেরুল ইসলাম (সোহাগ)
৩৬তম ব্যাচ, সেশনঃ ১৯৯৭-৯৮ইং
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।
ইমেইল: dr.shohag.rx@gmail.com
ফেসবুক পেইজ: https://www.facebook.com/Bd.EasyRx
মোবাইল: +8801713311615 (Only Whatsapp, Viber & Telegram)
medicalbd সাস্থের সকল খবর।
