
সেরিব্রাল পালসি
সেরিব্রাল পালসি একটি মস্তিষ্কের রোগ। ফলে বিকলাঙ্ক হতে পারে। জন্মলগ্ন থেকে মাথার পরিধি কম বা ছোট সাইজের এবং ডান পাশের পা ও হাত অচল হয়। তিন বছরের শিশু শারীরিক অন্যান্য অবস্থা ঠিকই আছে কিন্তু বসতে, হাঁটতে ও কথা বলতে পারে না। অন্যটি ১০ বছরের শিশু পেছনের দিকে বাঁকা হয়ে আছে। মনে হচ্ছে টিটেনাস কিংবা মৃগী রোগী কিন্তু না, ঘাড়ের পিঠের ও হাতে পায়ের মাংসপেশিগুলো সঙ্কোচনের ফলে আড়ষ্ট হয়েছে। তীব্র সঙ্কোচনের ফলে শিশুটি কান্নাকাটি করে মলমূত্র ত্যাগ করে এবং মুখ থেকে লালা ঝরতে থাকে।
লক্ষণ: প্রধান লক্ষণগুলো মধ্যে শারীরিক দুর্বলতা, মাংসপেশি শক্ত হওয়া (Contracture), ফুসফুসের সমস্যা, অস্থিসন্ধির সমস্যা ইত্যাদি।
কারণ: মাতৃগর্ভে পুষ্টিহীনতা, অপুষ্ট জন্ম নেয়া Premature Birth, কম ওজনে জন্ম নেয়া Low Birth Weight. যমজ সন্তান Multiple babies, গর্ভকালীন জটিলতা যেমন ব্রিচ Breech Births, মায়ের রক্তশূন্যতা, একলাম্পশিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ইনফেকশন যেমন রুবেলা German Measles (rubella) চিকেনপক্স, Chickenpox (Varicella) সাইটোমেগালোভাইরাস Cytomegalovirus. টক্সোপ্লাসমোসিস Toxoplasmosis সিফিলিস, পারদ জাতীয় বিষক্রিয়া Exposure to toxins, থাইরয়েড সমস্যা, মৃগী ইত্যাদি। ত্রুটিপূর্ণ প্রসবকালীন সমস্যা, নবজাতকের জন্ডিস বা অপ্রতুল চিকিৎসা।
পরীক্ষা: সিটিস্ক্যান, এমএমআর, ইইজি রক্তজমাট বাঁধা, জেনেটিক পরীক্ষ। তাছাড়া চোখের ভিশন টেস্ট, কানে শোনা, কথা বলা, বুদ্ধিমত্তা ও চলাচল পরীক্ষা।
চিকিৎসা: মেডিসিন, ফিজিওথেরাপি, সার্জারি, সাইকোথেরাপি সংবলিত প্রচেষ্টা রোগীকে সুস্থ রাখা সম্ভব। কিন্তু কখনো ঝাড়ফুঁক, কবিরাজি, পানিপড়া, জিন-পরীর দোহাই দিয়ে রোগীকে মৃত্যুর দুয়ারে ফেলে দেয়া হয়। আবার ভিটামিন, ঘুমের বড়ি (Pheno barbital) বারবিচুরেট জাতীয় ওষুধ দিয়ে জটিলতা সৃষ্টি করা হয়। আধুনিক ওষুধের মধ্যে Clobazepum, Dantrolene, Flexebac Baclofen, Tizanidine (Alpha-2 adrenergic agonist – Central Skeletal Muscle Relaxant) এবং মুখের লালা পড়া বন্ধের জন্য বিশেষ জাতীয় ওষুধ Trihexypheridzl, Scopolamine or glycopyrrolate ব্যবহার করা যেতে পারে।
এই রোগের চিকিৎসা উদ্দেশ্য
১. চোখে দেখার সমস্যা Vision impairment
২. কানে শোনা Hearing impairment
৩. কথা বলা Speech Delays or impairments
৪. মানসিক বিকাশ ও বুদ্ধমত্তার পরিচয় ঘটানো Intellectual disabilitie
৫. চলাফেরা Movement disorders
৬. অন্যান্য Other developmental delays
প্রতিকার:
১. মাকে গর্ভকালীন টিকাগুলো নিশ্চিত করা কারণ রুবেলা মস্তিষ্ক নষ্ট করে।
২. গর্ভকালীন বিশেষ যত্ন নেয়া এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজ কে রক্ষা করা।
৩. পুরো গর্ভকালীন আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রক্ষা করা।
৪. নিয়মিত পরীক্ষা করিয়ে অপুষ্টি কম ওজনের শিশু জন্মদানে বিরত হওয়া।
৫. শিশু সুরক্ষা করা। যেমন মাথায় আঘাত লাগা, গাড়িতে সিটবেল্ট ব্যবহার করা, সাইকেল হেলমেট, খাটের পার্শ্বে সুরক্ষা বেষ্টনী এবং সার্বক্ষণিক ও নিয়মিত নজরদারি করা ইত্যাদি।
medicalbd সাস্থের সকল খবর।
