
সেচ্ছায় রক্তদান ও গবাদী পশু, হাসমুরগীর বিনামূল্যে টিকাদান
আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ১৫ই আগষ্ট উপলক্ষে সেচ্ছায় রক্তদান, গবাদী পশু ও হাসমুরগীর বিনামূল্যে টিকাদান কর্মসূচি এবং চিচিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে ভেটেরিনারি কলেজের আয়োজনে ১৫ আগষ্ট উপলক্ষে এসব কর্মসূচী গ্রহণ করা হয়।
https://www.youtube.com/watch?v=LkEIpDrGRyI&feature=youtu.be
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আসাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. কল্যান কুমার ফৌজদার, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।
এছাড়াও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচরীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে রেডক্রিসেন্টের সহযোগীতায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন এবং গবাদী পশু, হাসমুরগীর বিনামূল্যে টিকাদান ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
medicalbd সাস্থের সকল খবর।
