
শরীর মন সতেজ রাখতে, কাজের উদ্যম ধরে রাখতে এবং কোনো কাজ করতে গেলে প্রফুল্লতা পাওয়ার জন্য ঘুমের বিকল্প কিছু নেই । আর পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্যও অবশ্যই ভালো ঘুমের প্রয়োজন আছে। আর এই ঘুমকে ভালো রাখার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলা জরুরি। ঘুমোতে যাওয়ার আগে আমাদের অনেকের অনেক ভালো অভ্যাস বা বদ অভ্যাস আছে। আমাদের জেনে নেওয়া উচিত কখন কোন কাজটি করা দরকার। তো চলুন জেনে নিই সুস্থ্য সুন্দর থাকতে ভালো ঘুমের জন্য কি কি করবেন? ০১. ঘুমানোর আগে অবশ্যই ব্যায়াম করবেন না: ঘুমানোর আগে ব্যায়াম করা উচিত নয়। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ব্যায়াম সেরে ফেলতে পারেন। ব্যায়াম করার পর কমপক্ষে ৩ ঘণ্টা পর ঘুমানো উচিত। ০২. ঘুমাতে যাওয়ার ঠিক আগে পানি খাবেন না: ঘুমাতে যাওয়ার ঠিক আগে পানি খাওয়া উচিত নয়। ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে পানি পান করুন। আর তা না হলে ঘুমানোর সময় অস্বস্তি হতে পারে। মাঝরাতে কয়েক বার উঠতে হতে পারে টয়লেট ঘরে যাওয়ার জন্য।
০৩. ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো থেকে দূরে থাকা: ঘুমানোর সময় ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো দূরে সরিয়ে রাখুন। কারণ এই ডিভাইসগুলো কিছুক্ষণ পর পর রেডিয়েশন পাঠায় আর তা শরীরের জন্য খুবই খারাপ। তাই ঘুমানোর পূর্বে এই ডিভাইসগুলো সরিয়ে রাখুন। ০৪. দিনের মাঝামাঝি সময়ে তন্দ্রান্বিত না হওয়াই ভালো: আপনার রাতে যদি পর্যাপ্ত পরিমান ঘুম না হয় তাহলে আপনার দিনের বেলা তন্দ্রা হবে। তাই খেয়াল রাখতে হবে যে আপনার রাতের বেলা ঘুম যেন পরিপূর্ণ হয়। ঠিক সময় ধরে প্রতিদিন ঘুমাতে যেতে হবে।
০৫. চকচকে নম্বরের অ্যালার্ম ঘড়ি কিনা যাবে না: সকালে ঠিক সময়ে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ির দরকার আছে। তাই বলে উজ্জ্বল নম্বর ওয়ালা ঘড়ি কিনবেন না। এতে আপনার ঘুমের অসুবিধা হতে পারে। ০৬. শুয়ে শুয়ে বই না পড়া: অনেকে রাতে বিছানায় শুয়ে শুয়ে বই পড়তে পছন্দ করেন। এটা করবেন না। ঘুমানোর আগে বসে বই পড়ে তারপর ঘুমাতে যাবেন। ০৭. পা গরম রাখা: পা ঠান্ডা থাকলে ঘুম আসে না তাই ঘুমানোর সময় পা গরম রাখা উচিত। পা গরম থাকলে ঘুম ভালো হয়।
০৮. ঘুমানোর আগে কফি খাবেন না: রাতে ঘুমাতে যাওয়ার আগে কফি খাবেন না। এতে ঘুমের ব্যাঘাত ঘটবে। অপর্যাপ্ত ঘুম হবে। ০৯. অবশ্যই শোয়ার ধরন হতে হবে স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক: প্রতিটি রাতেই এমনভাবে শুয়ে ঘুমানো উচিত যাতে করে ভালো ঘুম হয়। আপনি যদি ঠিকভাবে শুতেই না পারেন তাহলে ঘুম আসবে কিভাবে। তাই আপনার শোয়ার ধরনের ওপরও ভালো ঘুম নির্ভর করে বহুলাংশে। ১০. যতটুকু সম্ভব রাতের খাবার তাড়াতাড়ি খেতে হবে: রাতে ভালো ঘুমের জন্য রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া উচিত। তা না হলে ঘুমানোর সময় অস্বস্তি হতে পারে। ঠিকমতো ঘুম নাও হতে পারে। তাই রাতের খাবার খাওয়ার কমপক্ষে এক ঘণ্টা পরে ঘুমান। প্রতিটি মানুষের সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য অবশ্যই ভালো ঘুম দরকার। । তাই পর্যাপ্ত পরিমানে ঘুমান এবং সুস্থ থাকুন।
medicalbd সাস্থের সকল খবর।
