প্রশ্নঃ আথ্রাইটিস রোগের চিকিৎসা ও প্রতিকার কি?

উত্তরঃ আথ্রাইটিস জোড়ার রোগ ও বিভিন্ন প্রকার আথ্রাইটিস রয়েছে। যদি কারো এ জাতীয় সমস্যা হয় তা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হতে হবে, চিকিৎসক এ ক্ষেত্রে কিছু পরীক্ষা করাতে পারেন। যেমনঃ রক্ষ পরীক্ষা, সে রোজলী পরীক্ষা, এক্সরে পরীক্ষা, চিকিৎসক রোগী দেখেও পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে বুঝতে পারেন যে রোগীর কি জাতীয় আথ্রাইটিস হয়েছে। আথ্রাইটিসের প্রকার ভেদে কিছু ঔষধ খেয়ে যেতে হয়।

যেমনঃ ব্যথা নাসক এন এস এ আই ডি এস, ডিজিজ মডিফাইং ঔষধ, আথ্রাইটিসে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। এতে অনেকাংশে রোগীর সমস্যা, ব্যথা-বেদনা দুর হয় এবং রোগী স্বাভাবিক চলাফেরা কাজকর্ম করতে পারেন। ফিজিও থেরাপিতে ইলেকট্রোমেগনেটিক রেডিয়েশন, আলট্রাসাইন্ড থেরাপি, ইন্টারফেরেন সিয়াল থেরাপি বিভিন্ন কৌশল গত ব্যায়াম, মেনূয়্যাল থেরাপি প্রয়োগের মাধ্যমে রোগীর সমস্যা বহুলাংশে লাঘব হয় ও অস্থি সন্ধি স্বাভাবিক তার কর্মক্ষমতা ফিরে পায় ফলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরানাপন্ন হতে পারেন।

অনেক সময় ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অর্থোসিস এর প্রয়োজন হতে পারে। ঠান্ডায় আথ্রাইটিসের ব্যথা ও সমস্যা বেড়ে যায় তাই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। কুসুম গরম পানির সেকে ব্যথা নিরাময়ে কার্যকরী চিকিৎসা, কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে। চিকিৎসকের নির্দেশমত ব্যায়াম নিয়মিত করতে হবে। নিয়মিত হাটা চলাফেরা করতে হবে। অত্যাধিক পরীশ্রম করা যাবে না, শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখতে হবে ওজন বেশী হলে ওজন কমাতে হবে, খাদ্য তালিকায় চর্বি ও আমিষ জাতীয় খাবারের পরিমান কমাতে হবে, ক্যালসিয়াম ও ভিটামিন ডি আথ্রাইটিস রোধে ভাল ভূমিকা পালন করে।

তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি বাজার থেকেও কিনে খাওয়া যেতে পারে। দুধ, ডিম, মাছের কাটা, হাড় গোড়ে, বিভিন্ন ফলমূল ও শাকসব্জিতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে তা খেতে হবে, লাইফ ইস্টাইল পরিবর্তন করতে হবে, নীচু জিনিস যেমন পিড়া বা ফ্লোরে অনেক্ষন বসে থাকা যাবে না, অত্যাধিক ভাড়ী বোঝা বহন করা যাবে না, অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাড়িয়ে থাকা যাবে না। ফোম বা জাজিমের বিছানায় শোয়া যাবে না, মদ্যপান ও ধূমপান বা তামাক জাতীয় কিছু গ্রহন করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*