প্রশ্নঃ হাটু ও কোমর ব্যথার কারণগুলো কি?

প্রশ্নঃ হাটু ও কোমর ব্যথার কারণগুলো কি? (ডা. মোঃ সফিউল্যাহ্ প্রধান)

হাটু ও কোমর ব্যথার কারণগুলো কি

প্রশ্নঃ হাটু ও কোমর ব্যথার কারণগুলো কি?

উত্তরঃ পৃথিবীতে এমন কোন লোক নেই যে, তিনি জীবনের কোন না কোন সময়ে হাটু বা কোমর ব্যথায় ভুগেন নাই। শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে বৃদ্ধরা পর্যন্ত এ জাতীয় ব্যথায় ভুগে থাকেন। তবে বৃদ্ধ বয়স ও অত্যাধিক পরিশ্রমী পেশাজীবি মানুষ হাটু ও কোমর ব্যথায় বেশী ভুগে থাকেন। হাটু ও কোমর ব্যথায় নানাবিধ কারণ রয়েছে।

যেমনঃ রোগীর হাটু বা কোমরের অস্বাভাবিক অবস্থান সেটা কৃষিকাজ করার সময় হতে পারে, দৈনন্দিন কাজের সময় হতে পারে। অনেক সময় হাটু বা কোমরে আঘাত পেলে, মাংস পেশী হঠাৎ ঠিড়ে গেলে বা মচকালে, হাড় ক্ষয় রোগ যেমন- আথ্রাইটিস, মেরুদন্ডের ডিক্সের সমস্যায়, নানাবিধ রোগে যেমন রিউমাটয়েট আথ্রাইটিস এনকাইলোজিং স্পন্ডলোসিস, বোনটিবি, বোন ক্যান্সার, অত্যাধিক কাজের চাপ, স্নায়ুবিক সমস্যা বা হাড় ভেঙ্গে গেলে।

আর বাংলাদেশের পেক্ষাপটে এ সমস্যা অনেক বেশী তার কারণের মধ্যে অত্যাধিক পরিশ্রম, ভার বা ওজন বেশী বহন, শ্রমিক পেশাজীবি, কাজকর্ম বা চলাফেরার নিয়মের অজ্ঞাতা, অপুষ্টিজনিত সমস্যাই বেশী। চল্লিশ উর্ধ্ব মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে ইস্ট্রোজেন নামক হরমনের অভাবে হাড় ও জোড়ার ক্ষয় হয় বা ছিদ্র হয়ে যেতে পারে। তা থেকেও হাটু কোমরে ব্যথা হতে পারে আর পঞ্চশ উর্ধ্ব পুুরুষদের ও এ জাতীয় সমস্য দেখা দিতে পারে। যাহা একটি বয়ঃবৃদ্ধি জনিত সমস্যা।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*