
পনির খাওয়ার নানাবিধ উপকারিতা
দুধ ও দুগ্ধজাত খাবার প্রাচীন সময় থেকে মানুষের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে। পনির দুধ দিয়ে তৈরি খাবারের মধ্যে অন্যতম। ভারতবর্ষে পনির কটেজ চিজ নামে বিখ্যাত। সাধারণত বাড়িতেই দুধ থেকে বানিয়ে নেওয়া হয় পনির, তাছাড়া দোকানেও পাওয়া যায়। শরীরের বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় যা যা উপাদান প্রয়োজন টা পনিরে পাওয়া যায়। ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, ভিটামিন, মিনারেল পনিরে থাকে। যা মানব শরীরের জন্য খুবই জরুরী।
পনির খাওয়ার নানাবিধ উপকারিতাঃ
হাড় ও দাঁত মজবুত হয়ঃ
পনিরে প্রোটিন প্রচুর পরিমানে থাকে। তাছাড়া পনিরে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। যা মানব শরীরের হাড় ও দাঁতকে শক্ত রাখে। হাড়ের থেকে হওয়া নানা সমস্যাকে দূরে রাখে।
ডায়বেটিস প্রতিরোধকঃ
আমেরিকান জার্নাল অফ নিউট্রিশনের এক গবেষণা থেকে জানা গিয়েছে যে যারা দিনে ২ পিস করে পনির খায় অর্থাত্ ৫০ গ্রাম তাদের ২টাইপ ডায়বেটিস হওয়ার আশঙ্কা অনেক অংশে কমে যায়। ইন্সুলিনের উত্পাদন ও নিয়ন্ত্রনে সাহায্য করে পনির ফলে ডায়বেটিস হলেও নিয়ন্ত্রনে থাকে।
কোলেস্টরেল কমায়ঃ
পনির কোলেস্টরেল কমাতে সাহায্য করে। অনেকই ভাবেন পনির চর্বি জাতীয় ফলে পনির খেলে কোলেস্টরেল বেড়ে যায়। এই ধারনা একদম সঠিক না। পরিমান মত পনির খেলে তা আপনার শরীরের খারাপ কোলেস্টরেলকে দূর করে। পনিরে প্রোবাইওটিক ব্যাকটেরিয়া আছে যা দেহে কোলেস্টরেল বাড়তে দেয় না। তবে সব সময় খেয়াল রাখতে হবে পরিমান বা প্রয়োজন অনুযায়ী খাওয়া উচিত পনির।
ক্যান্সার প্রতিরোধকঃ
পনিরে হাই কোয়ালিটির প্রোটিন থাকে যা বিভিন্ন ধরণের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে আটকে দেয়। লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমে যায়। লাইনোলিক অ্যাসিড ও স্পাইনগোলিপিডস নামে দুই উপাদানে ভরা পনির। যা ক্যান্সার প্রতিরোধক। পনির খান আর ক্যান্সারের মত মারণরোগকে নিজের শরীর থেকে দূরে রাখুন।
হার্টের জন্য লাভদায়কঃ
পনির খেলে শরীরে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে। ফলে হার্টের সমস্যা কম দেখা যায়। রক্তচাপ নিয়ন্ত্রনে থাকার ফলে হার্ট অ্যাটাক, স্টোক হবার সম্ভাবনা কম থাকে। হৃদরোগের সমস্যা কমে যায়।
গর্ভাবস্থায় সময় ও প্রসবের পর পনির খাওয়া লাভজনকঃ
পনিরে থাকা উচ্চমানের প্রোটিন গর্ভাবস্থায় থাকা মহিলাদের জন্য খুবই উপকারী। এই সময় মহিলাদের নানা সমস্যা দেখা দেয়। দুর্বলতা, খাবারে অরুচি, রক্তল্পতা, ও নানা সমস্যা। এই সময় পনির খেলে পনিরে থাকা প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন শরীরকে পুষ্টি প্রদান করে। ও বাচ্চার জন্য ভালো প্রমাণিত। মায়ের ওমে থাকা শিশু স্বাস্থ্যবান হয়। প্রসবের পর পনির অবশ্যই মায়েদের খাওয়া উচিত নবজাতকের পুষ্টির জন্য। জন্মের পর প্রথম ৬ মাস শিশু মায়ের বুকের দুধ খায়। ফলে মায়ের শরীরের পুষ্টি শিশুর শরীর দুধের মাধ্যমে যায়। পনিরে থাকা প্রোটিন, পুষ্টি, ক্যালসিয়াম শিশুর শরীরে প্রবেশ করে।
ওজনের সামঞ্জস্য রক্ষা করেঃ
অনেকের ধারনা রয়েছে পনির খেলে ওজন বেড়ে যায় মোটা হয়ে যায়। কিন্তু জেনে রাখুন যে, পনির পরিমান ও প্রয়োজন মত খেলে শরীরের জন্য খুবই লাভজনক। যাদের শরীর দুর্বল, ওজন কম তারা নিয়মিত পনির খেলে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবেন। ওজনের সামঞ্জস্য বজায় রাখতে পনিরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মস্তিষ্কঃ
শরীরের সবচেয়ে জটিল অংশ হচ্ছে মস্তিষ্ক। ওমেগা থ্রি এবং ফ্যাটি এসিড সমৃদ্ধ পনির মস্তিষ্কের কার্যকরিতা ঠিক রাখে। পনির ত্বক উজ্জ্বল করে। পনিরে থাকা ফসফরাস চোখের জন্যও ভাল।
তাছাড়া, পনিরের নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। এতে প্রচুর পরিমানে প্রোটিন, ভিটামিন এ, রিবোফ্লাবিন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এবং ভিটামিন বি ১২ থাকে। এটা শুধু স্বাস্থ্যের জন্যই না, ত্বক এবং চুলের জন্যও উপকারী।
যেহেতু পনিরে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে এজন্য এটি দাঁতের জন্য বেশ উপকারী। পনিরে লিনোলিইক এসিড এবং স্পিনগোলিপিড নামক উপাদান থাকে যা কান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি শরীরের নানা ধরনের রোগ প্রতিরোধ করে।
এতে যেহেতু প্রাকৃতিক ফ্যাট থাকে এ কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। কিছু কিছু পনিরে খুব কম পরিমান ফ্যাট থাকে যা শরীরের ভারসাম্য বজায় রাখে। পনিরে ক্যালসিয়াম এবং ভিটামিন বি থাকায় এটি হাড়ের জন্যও খুব উপকারী। অল্প সোডিয়াম মিশ্রিত পনির হৃদরোগের ঝুঁকি কমায়। পনিরে থাকা ভিটামিন উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। ভিটামিন বি থাকায় পনির ত্বকের জন্যও ভালো। মাইগ্রেনজনিত মাথা ব্যথা কমাতে পনির বেশ কার্যকরী। এতে থাকা ক্যালসিময়ামও মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। পনিরে থাকা নানা উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কম ফ্যাটের পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটা চুলের বৃদ্ধি এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
সুস্থ থাকতে কিংবা ত্বক ভালো রাখতে তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পনির রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
medicalbd সাস্থের সকল খবর।
