
ডীপ ভেইন থ্রোম্বোসিস
আমাদের শরীরে দুই ধরনের শিরা আছে। প্রথমত Deep set যা চামড়ার নিচে থাকে এবং খালি চোখে সহজে দেখা যায় না। আর এক ধরনের শিরা আছে যা পায়ের মাংস পেশি বা পেট বুকের মধ্য দিয়ে প্রবাহিত হয় Deep Venous ,ডুপ্লেক্স স্ক্যানের মাধ্যমে তার প্রকৃতি নির্ধারণ করা যায়। এসব Deep Venous system- এ (বিশেষত পায়ে) রক্ত জমাট রোগের জন্ম দেয়। যার ফলে হঠাৎ পায়ে ব্যথাসহ পা মোটা হতে থাকে।
তাৎক্ষণিক চিকিৎসা না করলে পা ফোলা দীর্ঘস্থায়ী হতে পারে, পায়ে ঘা হতে পারে। অনেক সময় জমাট রক্ত ফুসফুসে ঢুকে পড়ে প্রাণহানি পর্যন্ত ঘটাতে পারে। অধিক বয়স, দীর্ঘ ভ্রমণ, ক্যান্সার, মেদবহুল শরীর, গর্ভাবস্থা, জন্মনিরোধক পিল, হাঁটু অথবা কোমরে অপারেশন প্রভৃতি কারণে এই রোগের উৎপত্তি হতে পারে।
প্রথমত, রক্ত পাতলাকরণ ইনজেকশন, পরবর্তীকালে ট্যাবলেটের (Tab warin) মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। হাঁটাচলার সময় পায়ে এক ধরনের মোজা (Elastic strocking) ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করতে হয় এবং ঘুমানোর সময় মোজা বা ক্রেপ ব্যান্ডেজ খুলে পায়ের নিচে বালিশ রেখে ঘুমাতে হয়।
Tab, Warin সম্পর্কিত নিয়মাবলি
এই ট্যাবলেট রক্ত পাতলাকরণের জন্য ব্যবহৃত হয়। প্রয়োজনের তুলনায় ট্যাবলেটের ডোজ বেশি বা কম ঊভয়ই রোগীর জন্য ক্ষতিকর। সে জন্য নিম্নোক্ত নির্দেশাবলি অনুসরণ করতে হবে।
০১. নির্দিষ্ট সময় অন্তর অন্তর (সাধারণত এক মাস পর) রক্তের Prothrombain time with INR পরীক্ষা করে দেখতে হবে উপরি উক্ত ডোজ ঠিক আছে কি না।
০২. যখন উপরি উক্ত ট্যাবলেট ক্রয় করবেন তখন একসাথে একই কোম্পানির কমপক্ষে ১০০টি ট্যাবলেট ক্রয় করবেন। তাহলে রক্তে Prothrombain time with INR- এর মাত্রা ঠিক রাখা সহজ হবে।
০৩. নাক বা মুখ দিয়ে রক্ত বের হলে, চামড়া বা চোখের পর্দার নিচে রক্ত জমা হলে, প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত বের হলে Tab, Warin বন্ধ করে জরুরি ভিত্তিতে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে করবেন।
০৪. কোনো মহিলা রোগী সন্তান ধারণ করতে চাইলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ Tab, Warin এর পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশু মারাত্মক ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। গর্ভধারণে উপরি উক্ত ট্যাবলেটের বিকল্প ওষুধ (Inj. Heparin) দ্বারা উপরি উক্ত সমস্যার প্রতিকার সম্ভব।
০৫. কোনো চিকিৎসকের নিকট অন্য কোনো সমস্যার জন্য গেলে তাকে অবশ্যই বলবেন আপনি Warin খান। কারণ এই ওষুধের সাথে অন্য অনেক ওষুধের Reaction হয়। সে অনুযায়ী চিকিৎসক ব্যবস্থা নেবেন।
০৬. অন্য যেকোনো অপারেশনের জন্য তিন দিন আগেই Warin খাওয়া বন্ধ করতে হবে। রক্ত পাতলাকরণের জন্য Heparin Injection নিতে হবে। অপারেশন- অনুযায়ী রক্ত পাতলাকরণ চিকিৎসা নিতে হবে।
medicalbd সাস্থের সকল খবর।
