
প্রচন্ড গরমে কী করবেন
বেলের শরবত, লেবুর শরবত ও প্রচুর বিশুদ্ধ পানি পান করুন। স্বাভাবিক খাবারের সাথে প্রচুর শাক- সবজি ও তরলজাতীয় খাবার খান ডায়রিয়া হলে খাবার স্যালাইন ও অন্যান্য তরল খাবার যেমন- ডাবের পানি, চিড়ার পানি, ভাতের পানি, ভাতের মাড়, চালের গুড়ার জাউ প্রচুর পরিমাণে খেতে হবে। ডায়রিয়া আক্রান্ত শিশুকে মায়ের দুধসহ অন্যান্য খাবার বার বার খেতে দিন। ডায়রিয়া বেশি হলে রোগীকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিন।
প্রচন্ড গরমে হিটস্ট্রোক হতে পারে বমি-বমি ভাব, বমি হওয়া, প্রচন্ড মাথা ব্যথা, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, ঘামতে-ঘামতে এক পর্যায়ে ঘাম থেমে যাওয়া, অস্বাভাবিক আচরণ, অজ্ঞান হয়ে পড়া ইত্যাদি।
হিটস্ট্রোক হলে, রোগীকে দ্রুত ঠান্ডা স্থানে বাতাস করুন অথবা ফ্যানের নিচে রাখুন। ঠান্ডা পানি ছিটিয়ে বা কাপড়ে বরফ পেঁচিয়ে শরীর মুছে দিন এবং ঠান্ডা পানি খেতে দিন।
রোগী জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত হাসপাতালে নিন। আরো যা প্রয়োজন প্রচন্ড গরমে তাপদাহ থেকে রক্ষা পেতে কাছে ছাতা রাখুন। বাহিরে বের হলে পানির বোতল সঙ্গে রাখুন চলতে-ফিরতে সাথে সানগ্লাস রাখুন। সফরে শিশুদের জন্য সানস্কিন ক্রীম, ঘামাচি পাউডার ও টিস্যু পেপার রাখুন।
medicalbd সাস্থের সকল খবর।
