
আমরা কম বেশি সবাই জানি- লেবুর নানা নাম ও জাত রয়েছে আর এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে কাগুজি, এলাচি, গোড়া ইত্যাদি ।ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো পানি খেলে পেট পরিস্কার হয় আর সারাদিন সতেজ অনুভূত হয়। ইফতারির সময় লেবুর শরবত খেলে শরীরের জন্য তা খুবই উপযোগী যা সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা করে তোলে। চা, কফি, কোক জাতীয় পানীয়র চেয়ে লেবুর শরবত শরীরের জন্য অনেক বেশি উপকারী।
সাধারণত ভাতের সাথে লেবু খেলে তা অতি তাড়াতাড়ি খাদ্য হজম করতে ব্যাপক সহায়তা করে থাকে। লেবুতে আছে পর্যাপ্ত পরিমাণে
- ভিটামিন-বি
- ভিটামিন-সি
যা শরীরের অনেক ধরনের ঘাটতি পূরণ করে। লেবুর রস খেলে বমি বমি ভাব দূর হয়। যাদের শরীরের শরীরের ওজন বেশি হয়ে গেছে তাদের একটু বেশি পরিমাণে লেবু খাওয়া দরকার ।
লেবুর রসের বা শরবতের ৫টি চমকপ্রদ উপকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করতে অব্যর্থ। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে।
পেট পরিষ্কার রাখে
শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু পানি। ফলে ইউরিনেশন ভাল হয়। লিভার ভাল থাকে।
এনার্জি বাড়ায়
লেবু খেলে শরীরে পজিটিভ এনার্জি বাড়ে। উত্কণ্ঠা ও অবসাদ দূরে রেখে মুড ভাল রাখতে সাহায্য করে লেবু।
লিম্ফ সিস্টেম
গরম পানিতে লেবু দিয়ে খেলে শরীর হাইড্রেটেড থাকে। শরীরে ফ্লুইডের সঠিক মাত্রা বজায় রেখে কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, রক্তচাপজনিত সমস্যা দূরে রাখে। ঘুমও ভাল হয় রাতে।
ওজন কমায়
লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে। সকালে উঠে লেবু দিয়ে গরম পানি খান। সারা দিন কোন খাবার খাবেন, কোনটা খাবেন না তা বেছে নিতে সাহায্য করে লেবু পানি।
এছাড়াও লেবুর আচার খেলে রুচি বৃদ্ধি পায়। লেবু রক্ত পরিশুদ্ধ করতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লিভারের নানা সমস্যাও দূর করে। লেবুর পানি দিয়ে নিয়মিত কুলকুচি করলে দাঁতের সমস্যা দূর হয়, দূর হয় মুখের দুর্গন্ধও। দুধের সাথে লেবু মিশিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার, টানটান এবং মসৃণ হয়। ত্বক পরিষ্কার রাখতেও লেবু ভাল ভূমিকা পালন করে। সামান্য পরিমাণে লেবুর খোসা খেলেও শরীরের অনেক ধরনের উপকার হয়। এসব ছাড়াও লেবুর আরো অনেক গুণ আছে যা স্বল্প পরিসরে বলা মোটেও সম্ভব নয়।
medicalbd সাস্থের সকল খবর।
