
একজন সাধারণ মানুষ থেকে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসেবে গড়ে তোলতে কিছু দক্ষতা, জ্ঞান-চর্চা এগুলোকেই মূলত মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। যারা মানসিকভাবে শক্তিশালী তাদের সবার মানসিক কিছু দিক প্রায় একই রকম। আর যেগুলোর দ্বারা তারা সফল হয়ে থাকেন। জীবনে প্রায় প্রটিতি অর্জনে মানসিকভাবে শক্তিশালীরাই টিকে থাকে আর মানসিকভাবে শক্তিশালী হওয়ার কারণেই তারা জীবনে সফলতা লাভ করে থাকেন। সব পরিস্থিতি মোকাবেলা করে জীবনযুদ্ধে টিকে যাওয়া মানুষগুলোর ভেতর কিছু অভ্যাস পরিলক্ষিত হয়। তো চলুন জেনে নিই সেই বৈশিষ্ট্যগুলোর কথা:
আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন
কখনোই অতীত নিয়ে পড়ে থাকে না
মানসিকভাবে যারা শক্তিশালী তারা পেছনের দিকে ফিরে তাকায়, বর্তমান সময় উপভোগ করে ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। কিন্তু অতীত নিয়ে পড়ে থাকে না। তারা অতীত থেকে শিক্ষা নেয়। কিন্তু অতীতের ব্যর্থতা নিয়ে হতাশায় ভোগে না।
জীবনে যাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য আছে: জীবনে নিজের লক্ষ্য সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে এবং সময়ের মূল্য দিতে হবে। প্রতিদিন সকালে আপনাকে ঠিক করতে হবে আপনি আজ কী কী কাজ করবেন। আপনাকে দায়িত্ববান হতে হবে। মোট কথা আপনাকে সঠিকভাবে চিন্তাভাবনা করতে হবে ও পরিকল্পনা করতে হবে। কথায় আছে যদি ইচ্ছা থাকে, তাহলে উপায় হয়।
পরচর্চা বা পরনিন্দা করে না
মানসিকভাবে শক্তিশালী মানুষ জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি নজর দেয়। তারা নিজের উন্নয়নে শক্তি ব্যয় করে। এ কারণেই তারা অন্যদের মধ্যে ভালো গুণ খোঁজে যেগুলো তারা নিজের জীবনে কাজে লাগাতে পারে। এসব মানুষ সবসময় চিন্তা করতে থাকে ও বড় পরিকল্পনা করে।
অনাকাঙ্খিত ফলাফল গ্রহণ করা
জীবন কঠিন হতে পারে। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করে ও কৌশল গ্রহণ করে। তারা সবসময় জীবনের ভালো দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করে। তারা নিজের দুর্দশা আরেকজনের সঙ্গে তুলনা করে না। তারা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে পছন্দ করে।
আওতার বাইরে না যাওয়া
আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি না তার উপর নজর দেয়া মানে হচ্ছে শক্তি নষ্ট হওয়া এবং যেটা করতে পারি সেটা থেকে মনোযোগ সরে আসা। যৌক্তিক মানুষ সব একসঙ্গে করতে যায় না। তারা বাছাই করে নেয় যে, কোনটা তার প্রয়োজন এবং কোনটা করার সামর্থ্য তার আছে। আর তারা স্বীকার করে নেয় যে, এটা করার ক্ষমতা তার নেই। এভাবেই তারা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়।
ঝুঁকি হিসাব করে
মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা অনেক বিচক্ষণ। তাদের পরিকল্পনা আছে। তারা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় সব অপশন বিবেচনায় আনে। কোন কোন সমস্যা মোকাবেলা করতে হতে পারে বা অন্য আরো কী ফলাফল আসতে পারে তা নিয়ে ভাবে।
এলিনর রুজভেল্ট তার একটি উক্তিতে বলেন, বড় মন আইডিয়া নিয়ে চর্চা করে, গড়পড়তা মন ঘটনা নিয়ে চর্চা করে, ছোট মন মানুষকে নিয়ে চর্চা করে।
দয়ালু হয়
দয়ালু মানুষ সবসময় মানসিকভাবে সন্তুষ্ট থাকে। এটা প্রমাণিত যে, দয়ালু মন অন্যদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। দয়ালু হতে হলে সাহস ও শক্তির দরকার হয়। মানসিকভাবে যারা শক্তিশালী তারা পরশ্রীকাতরতায় ভোগে না। তারা সবসময় সচেতন ও আত্মবিশ্বাসী। একটি কথা সব সময়ই মনে রাখবেন মানসিক শক্তিই মূল শক্তি, আপনি যদি মানসিকভাবে ভেঙ্গে পড়েন তাহলে আপনার দ্বারা কিছুই করা সম্ভব হবে না। আর মানসিকভাবে বেশি ভেঙ্গে পড়লে অবশ্যই একজন মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
মানসিক রোগ, মাথা ব্যথা ও মৃগীরোগ বিশেষজ্ঞ
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব লি:
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: রাত ৮টা- রাত ১০ টা
(শনি থেকে বুধবার)
medicalbd সাস্থের সকল খবর।
