
শিশুদের পেট ব্যথা
০১. জীবাণু দ্বারা পেটের সংক্রমণ হলে, যেমন: ডায়রিয়া, আমাশয়
০২. নিউমোনিয়া (Pneumonia)
০৩. প্রস্রাবের সংক্রমণ
০৪. লিভারের সমস্যা (Hepatitis)
০৫. অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis)
০৬. লেড (Lead) বিষক্রিয়া
০৭. পিত্তথলির সংক্রমণ (Cholecystitis)
০৮. অগ্ন্যাশয়ের সংক্রমণ (Pancreatitis)
০৯. কিডনির সংক্রমণ
১০. খাদ্যে অ্যালার্জি
১১. কোষ্ঠকাঠিন্য (Constipation)
১২. খাদ্যনালীর প্যাঁচ খেয়ে যাওয়া
১৩. ছেলেদের ক্ষেত্রে অণ্ডকোষের (Testis) প্যাঁচ খেয়ে যাওয়া
১৪. ক্রিমি হলে
১৫. ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া, যেমন অধিক মাত্রায় (Paracetamol/Aspirin/Deiclofenac sodium)
১৬. শিশুর মানসিক সমস্যা
১৭. জিয়ারডিয়াসিস (Giardiasis)
১৮. পেপটিস আলসার (Peptic ulcer)
১৯. এক ধরণের মৃগী রোগ (Abdominal migraine/epilepsy)
আপনার সন্তান পেট ব্যথার কথা বললে কী কী খেয়াল করতে হবেঃ
কোন সময়টাতে বেশি হচ্ছে, কোন জায়গাটাতে হচ্ছে, সম্ভব হাত বা আঙ্গুল দিয়ে দেখাতে বলুন।
ব্যথার সাথে অন্য উপসর্গ আছে কিনা, যেমন- ক্ষুধামন্দা, বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাব হলুদ হচ্ছে কিনা, ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে কিনা, পেট ফুলে যাচ্ছে কিনা, শিশুর খেলাধূলা বা ঘুমের ব্যাঘাত ঘটছে কিনা। শিশুর বয়স তিন মাসের কাছাকাছি হলে অনেক সময় সন্ধ্যার দিকে শিশুর পেট ব্যথা হতে পারে। যাকে মেডিক্যাল পরিভাষায় Three Month Colic বলা হয়।
শিশুদের বারবার পেট ব্যথা হওয়ার কারণ কি কিঃ
০১. Recurrent abdominal pain or RAP, যা সাধারণত তিন বছর বয়সের নিচের শিশুদের হয়ে থাকে।
০২. মানসিক সমস্যা।
০৩. পেটে কৃমি
০৪. পেপটিক আলসার বা নন আলসার ডিসপেপসিয়া
০৫. প্রস্রাবের সংক্রমণ
০৬. কোষ্ঠকাঠিন্য
০৭. এক ধরনের মৃগী রোগ
০৮. কোনো কোনো ওষুধ সেবনে
চিকিৎসা ব্যবস্থা হবে কারণভেদে। অতএব পেট ব্যথা হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
medicalbd সাস্থের সকল খবর।
