
নওগাঁয় লিগ্যাল এইড দিবস পালিত
জি,এম মিঠন, নওগাঁ: “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় লিগ্যাল এইড দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক, মোঃ মিজানুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট নাসিম রেজা, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েষানের সাধারন সম্পাদক আবু বেলাল হোসেন, পিপি এ্যাডঃ আব্দুল খালেক চৌধূরী, জিপি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিরোজসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জে গম্ভীরা পরিবেশিত হয়। র্যালী ও আলোচনা সভায় আইনজীবিগন জেলা জজ আদালতের কর্মকর্তা কর্মচারীরা ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
medicalbd সাস্থের সকল খবর।
