
মেডিকেলবিডি সাপ্তাহিক কুইজ বিজয়ী জনাব “ফয়েজ উল্লাহ”
গত ৩১ শে মে বৃহস্পতিবার রাত ১১টা বেজে ৫৯ মিনিটে ফেসবুক কমেণ্ট পিকার এপস এর মাধ্যমে সম্পন্ন হয় মেডিকেল/ স্বাস্থ্য বিষয় ফেসবুক/ অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয় জনাব ফয়েজ উল্লাহকে শিমুলিয়া নোয়াবাড়ি, সোনাইমুড়ি, নোয়াখালি হতে সঠিক উত্তরদাতা। উপরোক্ত ছবিটি তঁরই। মেডিকেল বিডির টিম হতে আমি ডা: রহমত উল্লাহ (শুভ) তাকে জানাই বিপুল অভিনন্দন। সেই সাথে আমাদের হাসপাতালের ডাক্তারগণের তরফ থেকে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ডা: মো: সফিউল্লাহ্ প্রধানের লিখা পেইন ও প্যারালাইসিস স্বাস্থ্য বিষয়ক বইটি তার জন্য বিশেষ পুরস্কার হিসেবে প্রেরণ করা হয়েছে। তাছাড়া আমাদের DPRC হাসপাতালের তরফ হতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (Routine Checkup) আগামী ১ মাসের মধ্যে ও প্রয়োজনীয় চিকিৎসাদির ব্যবস্থা করা আছে।
অনেকের মতে পেইন ও প্যারালাইসিস বইটি তাদের জীবনধারা পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এই বইটি আমাদের www.medicalbd.info এই ওয়েব সাইট ও আমাদের ফেসবুক পেজ মেডিকেলবিডি হতে সরাসরি খরিদ করতে পারবেন। বইটিতে এমন কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করা আছে যেখানে আপনার প্রত্যহ কর্মকান্ডে যে সকল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় প্রতিটি বিষয় নিয়ে বিষদ আলোচনা তিনি করেছেন। অতএব এমন একটি বই যার মূল্য অসীম।
আমরা মেডিকেল বিডি হতে প্রতি সপ্তাহে এরকম স্বাস্থ্য কুইজের আয়োজন করার চিন্তা ভাবনা করছি। যেখানে আমাদের দেশের সাধারণ জনগণকে সাহায্য ও সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।
পরিশেষে বলতে চাই আমাদের সকলের জীবনকে সুন্দর, সাবলীল ও স্বাস্থ্যউজ্জল করার লক্ষ্যেই আমাদের একমাত্র কাজ।
medicalbd সাস্থের সকল খবর।
