
ব্যথায় ভুগেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কমবেশি সব মানুষই ব্যথায় ভুগে থাকেন।শরীরের নানা জায়গায় মাঝে মধ্যেই ব্যাথা হতে দেখা যায়। কখনও কম, কখনও বা বেশি। এইসব ব্যথাকে আমরা অধিকাংশ সময়েই তেমন একটা গুরুত্ব দিতে চাই না। অথচ এ সব ব্যথাই হতে পারে অনেক বড় কোনও সমস্যার প্রাথমিক লক্ষণ, যা ভবিষ্যতে মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে। এই সব ব্যাথাকে একাবরেই অবহেলা করা উচিত নয়।
পিঠের মাঝামাঝি জায়গায় ব্যথা
পিঠের মাঝামাঝি জায়গায় যদি ব্যাথা অনুভব হয় এবং এর সাথে যদি জ্বর, ক্লান্তি অনুভব হয় কোনভাবেই এর লক্ষণগুলোকে অবহেলা করবেন না। কারণ, এগুলো হতে পারে কিডনির মারাত্বক সমস্যার লক্ষণ, আর এগুলো অবহেলা করলে নিশ্চিত মৃত্যু মুখে পতিত হতে হবে। কিডনিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্যও এ ধরণের ব্যাথা হতে পারে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিতে দেরি করবেন না।
তলপেটে ব্যথা
২৪ ঘন্টার বেশি সময় পর্যন্ত তলপেটের ডান দিকে ব্যথা যদি স্থায়ই হয় এবং ব্যাথার স্থান যদি ঘনঘন তল পেটের নানা অংশে ঘোরাফেরা করতে থাকে তাহলে এটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলো যদি দেখতে পান তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে দেরি করবেন না।
গভীর ঘুমে প্রচন্ড দাঁত ব্যথা
অনেকেরই মাঝ রাতে গভীর ঘুমে দাঁত ব্যথার কারণে ভেঙে যেতে পারে ঘুম। দাঁতে ব্যাথার মাত্রা যদি এতটাই বৃদ্ধি পায় যে, তাহলে আপনার দ্রুত দাঁতের ডাক্তার দেখানো উচিত। কোনভাবেই এই ধরণের লক্ষণগুলোকে অবহেলা করবেন না। সাধারণত দাঁতের ছিদ্রের মাধ্যমেই ইনফেকশন মাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে এই ধরণের দাঁত ব্যাথা হতে পারে। তাই যতদ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
ঋতুস্রাবের সময় অস্বাভাবিক ব্যথা
মেয়েদের মাসিক বা ঋতুস্রাবের সময়ে যদি অস্বাভাবিক পেটে ব্যাথা হয় এবং সেই ব্যাথা যদি না কমে, তাহলে একেবারেই অবহেলা করবেন না এই ব্যথাকে। কারণ নানা ধরণের গাইনি সমস্যার কারণে ঋতুস্রাব বা মাসিকের সময়ে তীব্র ব্যথা হতে পারে।
মাথায় অস্বাভাকি যন্ত্রণা
হঠাৎ করে যদি মাথায় অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয় এবং মাথার ব্যথায় দৃষ্টিশক্তি ঘোলাটে হতে শুরু করে, তাহলে বিষয়টিকে অবহেলা করা একেবারেই ঠিক হবে না। মস্তিষ্কে রক্তক্ষরণ, কোনও আঘাত, টিউমার ইত্যাদির কারণে মাথায় এ ধরণের অস্বাভাবিক ব্যথা হতে পারে। তাই যদি এইরকম কোন উপসর্গ দেখতে পান তাহলে অবশ্যই খুব দ্রুত নিকটস্থ ডাক্তারের সাথে যোগযোগ করতে দেরি করবেন না।
medicalbd সাস্থের সকল খবর।
