নাঙ্গলকোটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

মো. রেজাউল করিম রাজু, মেডিকেল বিডি প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা দক্ষিণ বাজার রীনা ফার্মেসীর আয়োজনে গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জোড্ডা বাজার আলহাজ্ব ছিদ্দিকুর রহমান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী। এসময় উপস্থিত ছিলেন, রীনা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদীন, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

কুমিল্লা গ্রীন লাইফ হসপিটালের মেডিসিন ও কার্ডওলজী, মেডিসিন, গাইনী, ডায়াবেটিস, হৃদরোগ, নিউরোমেডিসিন, গ্যাস্টোলিভার, অর্থপেডিক্স ও সার্জারী, মা ও শিশু বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ মির্জা সিরাজুল ইসলাম, ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, ডাঃ রাফিয়া জান্নাত জেরিন, ডাঃ গোলাম রাব্বানী রুবেল, ডাঃ এম ফয়াসাল দিদার, ডাঃ মোঃ জামিল সিদ্দিকি ভূঁইয়া ৩য় বারের মত দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়া রীনা ফার্মেসী থেকে গরীব অসহায় রোগীদের শতকরা ৬ভাগ কম মূল্যে ঔষুধ ক্রয়ের সুবিধা প্রদান করা হয়। রীনা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্বাস্থ্য সেবাকে আরো গতিশীল করতে আমাদের এই আয়োজন। আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে বিনামূল্যে সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*