বিএসএমএমইউ’র নতুন পরিচালক ব্রি. জে. মাহবুবুল হক

বিএসএমএমইউ’র নতুন পরিচালক ব্রি. জে. মাহবুবুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ কথা বলা হয়।

তিনি এর আগে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বে ছিলেন।

আর বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করানো হয়েছে।

Please Subscribe Us!

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার দায়িত্বে রদবদলের কথা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*