ডিপিআরসি হাসপাতাল ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত

ডিপিআরসি হাসপাতাল ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত

ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব এর পক্ষ থেকে আজ ০৩ ই জুন ২০১৮ রোজ রবিবার ডিপিআরসিতে কর্মরত সকল ডাক্তারগণের উপস্থিতে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রফেসর ডা. ইকবার হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: সফিউল্ল্যাহ্ প্রধান (পেইন ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ, বিডিটুডেস ও মেডিকেলবিডি সম্পাদক) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ইকবাল হাসান ও ডা. এ.কে.এম মনোওয়ারুল ইসলাম।

ফেসবুক পেজটি লাইক করুন।

এছাড়াও অন্যান্য সম্মানিত ডাক্তারগণের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ আলী (ইন্টারনাল মেডিসিন), ডা. রহুল আমিন (প্যাথলজি বিশেষজ্ঞ), ডা. এবি সিদ্দিক (মেডিসিন ও গ্যাস্ট্রএন্টোলজি), ডা. আব্দুল হান্নান (মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ), ডা. সহ: অধ্যাপক মাহবুব আলম মজুমদার (মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ), ডা. সদরুল আনাম (নিউরো মেডিসিন), ডা. ইউসুফ জামিন (মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ),ডা. সাজ্জাদুর রহমান সাজ্জাদ (শিশু রোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. মাহবুবুর রহমান (শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. আরফিন খান (বক্ষ রোগ বিশেষজ্ঞ), ডা. নাজমুল ইসলাম (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. আমিনুর রাজ্জাক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ), ডা. মজিবা খাতুন (গাইনি এন্ড অবস্ বিশেষজ্ঞ), মণিকা সরকার (খাদ্য ও পুষ্টি), ডা. শামিমা জাহান (গাইনি এন্ড অবস্ বিশেষজ্ঞ), ডা. খায়রুন নাহার লিসা (সোনলজিস্ট), ডা. সানজিদা রহমান (সোনলজিস্ট), ডা. আফরোজা আক্তার (মেডিকেল অফিসার) আরো অনেকে।

অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো: সফিউল্ল্যাহ্ প্রধান। তিনি তাঁর মূল্যবান বক্তব্যের শুরুতেই পবিত্র মাহে রমজানের কৌশল বিনিময় করেন। এবং সেই সাথে ডিপিআরসি হাসপাতলের উত্তরোত্তর-শুভকামনাপূর্বক তিনি বলেন, এটি শুধু একটি ফিজিও থেরাপি হাসপাতাল নয়, এটি একটি জেনারেল হাসপাতাল। যাতে রয়েছে অভিজ্ঞ ডাক্তারমল্ডলীগণ ও রয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। এছাড়াও ডিপিআরসির ল্যাব টেস্ট ও অন্যান্য আনুঙ্গিক চিকিৎসা ব্যবস্থাপত্রের উল্লেখ্যযোগ্য দিকগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি পবিত্র রমজান উপলক্ষে উপস্থিত সকল ডাক্তারগণের উদ্দেশ্যে বলেন, তারা যেন মানবসেবায় সর্বদায় আত্ননিয়োজিত থাকেন, পাশাপাশি দেশের গরিব অসহায়  নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করে চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি তাঁর বক্তব্যে ডিপিআরসি’র সফল ভবিষ্যত কামনা করেন এবং হাসপাতালে কর্মরত সকল ডাক্তারগণের আন্তরিক চিকিৎসার ভূয়সি প্রসংশা করেন। এছাড়াও দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম রোজাদারদের জন্য প্রার্থনা করেন ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন।

একপর্যায়ে, ডিপিআরসির সম্মানিত প্যাথলিজিস্ট ডা. রহুল আমিন বলেন ডিপিআরসির প্যাথলজি বিভাগ অনেক উন্নতমানের ও ঢাকায় অবস্থিত অন্যসকল উন্নতমানের হাসপাতাল সমূহের চেয়েও অত্যন্ত নিখুঁত রেজাল্ট হয়। তাই তিনি উপস্থিত সকল ডাক্তারগণকে ডিপিআরসির প্যাথলিজ বিভাগে টেস্ট করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত ডাক্তারগণও বক্তব্য রাখেন এবং সকলেই পবিত্র রমজান উপলক্ষে দেশ বাসির কল্যাণ কামনা করেন।

আরও পড়ুনঃ মেডিকেলবিডি সাপ্তাহিক কুইজ বিজয়ী জনাব “ফয়েজ উল্লাহ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*