ওজন বাড়াতে চান? কিছু টিপস!!!

ওজন বাড়াতে চান? কিছু টিপস!!!

শহরকেন্দ্রীক মানুষেরা সাধারনত অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগে থাকেন। তবে এমন মানুষের সংখ্যাও নেহায়েৎ কম নয় যাদের দেহের বৃদ্ধি ঠিকমত হচ্ছে না, ক্ষীণকায় দেহ নিয়ে বিড়ম্বনায় আছেন। এখন প্রশ্ন হল কখন একজন ব্যক্তিকে কৃশকায়/ underweight বলা হবে? সাধারনত BMI (Body Mass Index) ১৮.৫ এর কম হলে ব্যক্তিকে স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন বিশিষ্ট হিসেবে চিহ্নিত করা হয়।

দেহের ওজন বিভিন্ন কারণে কাম্য ওজনরে চেয়ে কম হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হল চাহিদার তুলনায় ক্যালরি পরিমানে কম গ্রহণ করা। অনেক সময় বিভিন্ন রোগ যেমন-টিউবারকুলসিস, ডায়াবেটিস, হজমশক্তি জনিত সমস্যা, ক্যান্সার, ইনফেকশন ইত্যাদি কারণে দেহের ওজন কমতে থাকে। এসব ক্ষেত্রে পুষ্টি পরামর্শের পাশাপাশি রোগের চিকিৎসা একান্ত জরুরী।

কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

  • চাহিদার তুলনায় দৈনিক ৫০০ ক্যালরি অতিরিক্ত গ্রহন করতে হবে। এতে গড়ে ১ পাউন্ড/ প্রতি সপ্তাহে ওজন বৃদ্ধি হবে এবং এটাই সাস্থকর পদ্ধতি।
  • ক্যালরিতে ভরপুর খাবার খেতে হবে এবং তা সাস্থকর হতে হবে।
  • ওজন বাড়ানোর জন্য কখনোই অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, জাঙ্ক ফুড ব্যবহার করা হয় না
  • যারা কম পরিশ্রমকারী ব্যক্তি ২৫০০-৩০০০ ক্যালরি খাবার গ্রহন করতে পারন।
  • প্রচুর তরল খেতে হবে, তা নাহলে কষা হতে পারে।
  • তবে খওয়ার সময় বা আগে পানি খাওয়া উচিত নয়।
  • ক্যালরির পরিমান ধীরে ধীরে বাড়াতে হবে।
  • অবশ্যই কিছু সাধারন ব্যায়াম করতে হবে।

কেমন হবে খাবারের তালিকা (সাধারণ খাবারের তালিকা ২৫০০-৩০০০ ক্যালরির জন্য)

সকালের নাস্তাঃ

রুটি (লাল আটা) ২টা

ডিম (অমলেট/পোঁছ/সিদ্ধ) ১টা

সবজি/১ কাপ ঘন ডাল

যেকোনো ফলঃ ১টি

দুপুরের খাবারঃ

ভাত আড়াই কাপ

তরকারীঃ ১ কাপ

মাছ (তরকারী) ১ পিছ

ডাল ১ কাপ

সালাদ পরিমান মতো

বিকেলের নাস্তাঃ কলা, সাথে যেকোনো ফলের জুস।

রাতের খাবারঃ

ভাত দেড় কাপ

মুরগীর তরকারী ১ পিছ

শাক-সবজি ১ কাপ

ডাল আধা কাপ

ঘুমানোর আগেঃ দুধ ১ কাপ।

যে খাবার সমুহ বাদ দিবেনঃ কফি, অ্যালকোহল, শুকানো ফল।

অবশেষে বলতে চাই , এটা শুধু নমুনা খাদ্য পরিকল্পনা, পারিবারিক খাদ্য অভ্যাস, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে নিজস্ব খাদ্য পরিকল্পনা পেতে কোন পথ্যব্যবস্থাবিদ্যাবিৎ এর সাথে আলোচনা করে নিন।

আরও পড়ুনঃ কাজের ফাঁকে একটু সময়।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*