ইফতার মাহফিল থেকে ১১ ডাক্তার আটক

ইফতার মাহফিল থেকে ১১ ডাক্তার আটক

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা: কুমিল্লায় ইফতার মাহফিল থেকে ১১ জন ডা.কে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল ৫টার দিকে নগরীর ফান টাউন নামক একটি পার্টি সেন্টার থেকে তাদেরকে আটক করে।

জানাযায়,ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার উদ্যাগে কুমিল্লার চিকিৎসকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিল থেকে পুলিশ ১১ জন চিকিৎসককে আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন,ডা.জুয়েল রানা, ডা. মানজুর আহম্মেদ সাকি, ডা.সিফাত সালেহসহ আরো অনেকে। এসময় পুলিশ শতাদিক ইফতারের প্যাকেট নিয়ে যায়।আটককৃত দের কুমিল্লা সদর দক্ষিণ থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয় কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম  ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি।

হঠাৎ করেই ঝিনাইদহে ডায়রিয়ার ব্যাপক প্রকোপ: ফ্লোরেই পড়ে আছে ৭৮ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*