নাক কান গলা ইন্সটিটিউটের নতুন পরিচালক অধ্যাপক ডা. আবু হানিফ

নাক কান গলা ইন্সটিটিউটের নতুন পরিচালক অধ্যাপক ডা. আবু হানিফ

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু হানিফ।  তিনি গতকাল পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালেই দায়িত্ব গ্রহন করলে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সবাইকে নিয়ে একসাথে আগামীতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে নাক কান গলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মানস রঞ্জন চক্রবর্তী।  অধ্যাপক ডা. আবু হানিফ দেশের বিভিন্ন চ্যানেলে নাক কান গলার ওপর স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করে থাকেন। নাক কান গলার প্রসিদ্ধ চিকিৎসক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তিনি। মেডিকেলবিডি’র পরিবারের পক্ষ থেকে শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*