
ভালো গরু চেনার উপায়
বিভিন্ন রকম ক্ষতিকারক ঔষধ প্রয়োগ করে অবৈধ পদ্ধতিতে মোটা তাজা করা গরু মাংসও আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তাই জেনে, শুনে, বুঝে গরু কিনতে হবে। তাই আপনাদের সুবিধার্থে সুস্থ্য সবল, ভালো গরু কেনার কিছু টিপস জানিয়ে দিচ্ছি।
১। গরু কিংবা খাসি, হয় যদি দেশি, খেতে মজা বেশি। হ্যা সত্যি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি পশু কেনার। কারণ বিদেশ থেকে আসা পশুর সাথে অনেক সময় অনেক সংক্রামক রোগ চলে আসতে পারে। পাশাপাশি অনেক দূর থেকে আসে বলে পশুগুলো অনেক ক্লান্ত থাকে তাই পশুটি অসুস্থ্য কিনা তা সঠিক ভাবে বোঝা যায় না।
২। আপনি যদি মনে করেন আপনি ভালো গরু বা ছাগল চিনতে পারবেন না তাহলে অবশ্যই সঙ্গে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যান। গরু বা মহিষ কেনার সময় দাঁত দেখে নিন আর নিশ্চিত হবেন যেন তার বয়স কম পক্ষে ২ বছর হয় আর ছাগলের বেলায় কমপক্ষে ৬ মাস।
৩। সুস্থ্য গরু সবসময় নড়াচড়া করে আর মুখে জাবর কাটতে থাকে। নাকের ডগার উপর সব সময় ভেজা ভেজা ভাব থাকবে।
৪। মুখের সামনে খাবার দিলে সাথে সাথে জিভ দিয়ে টেনে খাওয়ার চেষ্টা করবে। আর যদি গরুটি অসুস্থ্য হয় তবে খাবে না।
৫। গাভী কেনার আগে অবশ্যই নিশ্চিত হওয়া দরকার যাতে গাভীটি গর্ভবতী না হয়। প্রয়োজনে ডাক্তার দিয়ে পরীক্ষা করবেন।
৬। ত্রুটিপূর্ণ পশু কিনবেন না। শিং ভাঙ্গা , লেজ কাটা, গায়ে দাগ পড়া পশু কেনা থেকে বিরত থাকবেন।
৭। অতিরিক্ত চর্বিযুক্ত মোটা গরু না কেনায় ভালো কারণ অধিক চর্বি যুক্ত মাংস খাওয়া ঠিক না ওপর দিকে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেওয়া গরুগুলো অধিক মোটা হয়ে থাকে।
৮। অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা সূর্যের আলোতে পশু কিনতে। রাতের অন্ধকারে পশু রোগাক্রান্ত হলে ঠিক মতো বোঝা যায় না।
আশাকরি এই বিষয়গুলো মনে থাকলে আপনিও নিশ্চিন্তে একটি সুস্থ্য সবল, ভালো পশু কিনতে পারবেন। সবার ঈদ যেন ভালো কাটে এই কামনায় “ঈদ মোবারক”।
medicalbd সাস্থের সকল খবর।
