
মাথায় নতুন চুল গজানোর ঔষধ ও পার্শ্ব প্রতিক্রিয়া
পুরুষের টাক সমস্যা নিরসনে একসময় ফিনাস্টেরাইড Finasteride গ্রুপের ঔষধকে যেমন Propecia ব্যবহার করা হতো। কিন্তু এর ক্ষতিকর দিক অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া এতটাই দুঃসহ যে আজকাল জানা শোনা ভালো কোন ডাক্তার এই ঔষধ প্রেস্ক্রাইবই করেন না। আপনি যদি এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হন তাহলে ডাক্তার এটি ঔষধটি প্রেস্ক্রাইব করলেও একজন পুরুষ হিসেবে আপনি ভুল করেও এটি গ্রহণ করবেন না। কারণ এই ঔষধটি চুল পড়া সমস্যার জন্য ডাক্তাররা বহু দিন খেতে দিয়ে থাকে আর কেউ যদি না জেনে এটি গ্রহণ করা শুরু করেন তাহলে ততো দিনে তার বারোটা বেজে যাবে। আসুন টাক মাথায় নতুন চুল গাজানোর ঔষধ ফিনাস্টেরাইড এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই।
চুল গজানোর চিকিৎসা ফিনাস্টেরাইড – পার্শ্ব প্রতিক্রিয়া
» যৌনঅক্ষমতা সৃষ্টি করে
» যৌনদুর্বলতা সৃষ্টি করে
» বীর্যহ্রাস করে
» অন্যান্য আরো যৌন সমস্যা সৃষ্টি করে
» প্রস্ট্রেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
» মেয়েলি স্তন, ছেলেদের ব্রেস্ট ক্যান্সার
» উদ্বিগ্নতা, বিষণ্ণতা সৃষ্টি করে
» অণ্ডকোষে ব্যথা ইত্যাদি।
সেজন্য এই ঔষধ মধ্যবয়সের আগে অর্থাৎ বয়স ৪৫ এর আগে ব্যবহার করা উচিত নয়। কিন্তু দেখা যায় ইন্টেরনেটে বিজ্ঞাপন দেখে না জেনে শুনেই অনেকে নিজে নিজে এই ঔষধ কিনে খাওয়া শুরু করেন। আর কিছু দিন পরই টের পেয়ে যান – কোন দিকে কি হচ্ছে।
যেখানে আজকাল ডাক্তাররা পর্যন্ত ফিনাস্টেরাইড প্রেস্ক্রাইব করা বন্ধ করে দিচ্ছেন সেখানে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার এই ঔষধসহ কোন ঔষধই নিজে নিজে খাওয়া আদৌ উচিত নয়।
medicalbd সাস্থের সকল খবর।
