সুস্থ থাকতে চান? এখনি ত্যাগ করুন এই ৪টি খাবার

সুস্থ থাকতে কে না চান তাই না! কিন্তু যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই খাদ্যতালিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মানুষেরই প্রয়োজন খাদ্য তালিকা বা খাদ্য নিয়ন্ত্রণ করা। আপনার খাদ্য তালিকাই আপনাকে খুব সহজেই অনেক রোগ ব্যাধি থেকে রক্ষা করবে। আর সুস্থ থাকতে অবশ্যই  আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন ৪ টি খাবার- কোমল পানীয়, সাদা রুটি, দুগ্ধজাতীয় খাবার ও ফাস্টফুড।

০১. সাদা রুটি

জেনে রাখুন যে ময়দা দিয়ে তৈরি সাদা রুটি অস্বাস্থ্যকর! কারণ ময়দা তৈরির সময় গমের উপরের অংশ ফেলে দেয়া হয়। ফলে এর পুষ্টি গুণ কমে যায়। তাই সাদা আটার রুটির পরিবর্তে খান লাল আটার রুটি যথাসম্ভব।

০২. দুগ্ধ জাতীয় খাবার

আমরা জানি দুধ ও দুগ্ধজাত খাবার অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। তবে, পূর্ণ ননিযুক্ত দুগ্ধজাত খাবার কলেস্টোরল বাড়িয়ে দেয়। এছাড়াও শরীরে জমতে পারে অতিরিক্ত চর্বি। তাই বেছে নিন ননি ছাড়া  দুগ্ধজাত খাবার। এটা আপনার পুষ্টির চাহিদাও পূরণ করবে, আর চর্বি ও কলেস্টোরল বাড়ানোর ঝুঁকিও থাকবে না।

০৩. কোমল পানীয়

কোমল পানীয়তে কোনো ক্যালরিই থাকে না। কোমল পানীয় তৈরি হয় উচ্চমাত্রার ফুক্ট্রোস কর্ন সিরাপ দিয়ে। কোমল পানীয় কিন্তু আপনার ওজন বাড়াতে পারে। এছাড়া এটি খেলে বাড়তে পারে ডায়বেটিকস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি। তাই এখনোই না বলুন কোমল পানীয়কে যদি সুস্থ্য থাকতে চান।

০৪ ফাস্টফুড

একটি বার্গার অথবা চিকেন ফ্রাইয়ে যে পরিমান ক্যালরি থাকে, আপনার সারাদিনের খাবারেও এত ক্যালরি থাকে না! আর এসব খাবারে উচ্চমাত্রার স্নেহ জাতীয় পদার্থ তো থাকেই। যা বাড়িয়ে দেয় আপনার ওজন। তাই আজই না বলুন ফাস্টফুডকে। তাই আজকের পর থেকে সুস্থ থাকতে অবশ্যই এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত। মনে রাখবেন খাবারই আপনাকে সুস্থ রাখে আবার খাবারই আপনাকে অসুস্থ করে। তাই বুঝে শুনে খাবার খেতে হবে।

মনিকা সরকার
সহকারী অধ্যাপক। খাদ্য ও পুষ্টি ইউনিট
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৬টা
(শনি, সোম, বুধ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*