
তামীম আদনান, কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের বারান্দার ছাদ ধ্বসে পড়ার ঘটনায় হতাহত ৫ জনকে মোট ১৩ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন। ছাদ ধ্বসের ঘটনায় নিহত শ্রমিক বজলু (৬০)কে দেওয়া ৫ লাখ টাকার চেক গ্রহন করেন তার স্ত্রী। এছাড়াও গুরুতর আহত বাকী চারজনের প্রত্যেককে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক জানান, এছাড়াও নিহতের পরিবারকে নগত ২৫ হাজার ও আহতদের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।
তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাদ ধ্বসের ঘটনায় গঠিত দুইটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ইতিমধ্যেই তারা বেশকিছু সাক্ষ্য প্রমান সংগ্রহ করেছে। তিন দিনের মধ্যে তারা রিপোর্ট প্রদান করলেই সে মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. আশরাফুল হক দ্বারাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নির্মানাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের বারান্দার ছাদ ধ্বসে পড়ে শ্রমিক বজলু নিহত ও আরো চারজন শ্রমিক আহত হয়। আহতদের সরকারী খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে।
medicalbd সাস্থের সকল খবর।
